এক্সপ্লোর

Quasi Moon Naming: পৃথিবীর আধা উপগ্রহের নামকরণ, সাধারণ মানুষের সুপারিশ চাইছেন বিজ্ঞানীরা, নাম পাঠাতে পারেন আপনিও

Science News: 164207 (2004-GU9) নামের একটি গ্রহাণু রয়েছে মহাকাশে। ২০০৪ এই গ্রহাণুটির আবিষ্কার হয়।

নয়াদিল্লি: মহাজাগতিক বস্তুসমূহের নামকরণ নিয়ে উৎসাহ কম নয়। মূলত বিজ্ঞানীরাই নামকরণের সঙ্গে যুক্ত থাকেন। মতামত নেওয়া হয় মহাকাশ বিশেষজ্ঞদেরও। তবে এবার সাধারণ মানুষও চাইলে মহাজাগতিক বস্তুর নামকরণ করতে পারেন। যে সে মহাজাগতিক বস্তু নয়, পৃথিবীর চারিদিকে পাক খাওয়া, আধা-উপগ্রহের নাম রাখতে পারেন সাধারণ মানুষ। (Quasi Moon Naming)

164207 (2004-GU9) নামের একটি গ্রহাণু রয়েছে মহাকাশে। ২০০৪ এই গ্রহাণুটির আবিষ্কার হয়। কোনও মহাজাগতিক বস্তু যখন সূর্যের পাশাপাশি আপাতদৃষ্টিতে একটি গ্রহের চারিদিকেও পাক খায়, তাকে সেই গ্রহের আধা উপগ্রহ বা Quasi Moon বলা হয়। আদতে সূর্যকেই প্রদক্ষিণ করছে 164207 (2004-GU9) আধা উপগ্রহ। কিন্তু পৃথিবীর কক্ষপথের সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থান এর কক্ষপথের। অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করার পাশাপাশ  164207 (2004-GU9 বছরে একবার পৃথিবীকেও প্রদক্ষিণ করে আপাত দৃষ্টিতে। (Science News)

International Astronomical Union-এর তরফে এবার 164207 (2004-GU9) নামকরণের উদ্যোগ গৃহীত হয়েছে। বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে পডকাস্ট চালায় যে Radiolab, তারাও এই প্রকল্পের অংশ। পৃথিবীর কাছাকাছি অবস্থান 164207 (2004-GU9)টির।  যদিও পৃথিবীর অভিকর্ষ শক্তি এর উপর কাজ করে না সেভাবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেটির নামকরণের জন্য আবেদন চাওয়া হয়েছে। 

Quasi Moon Naming: পৃথিবীর আধা উপগ্রহের নামকরণ, সাধারণ মানুষের সুপারিশ চাইছেন বিজ্ঞানীরা, নাম পাঠাতে পারেন আপনিও

ছবি: NASA.

বলা হয়েছে, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই আবেদন জানানো যেতে পারে। এর জন্য https://woobox.com/wc2qxd ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিজের নাম, ইমেল অ্যাড্রেস, কোন দেশের বাসিন্দা জানাতে হবে প্রথমে। এর পর যে নাম পছন্দ, তা লিখতে হবে। নাম ১৬ অক্ষরের বেশি হওয়া চলবে না। পুরাণ অনযায়ী হতে হবে নামকরণ।নামের অর্থ, কোন দেশের, কোন পুরাণে, তার উল্লেখ রয়েছে, জানাতে হবে তা-ও। নভেম্বর মাসে সেই নিয়ে পর্যালোচনা বৈঠক হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ঘোষণা।

এখনও প্রথন পৃথিবীর সাতটি আধা-উপগ্রহের সন্ধান মিলেছে, যার মধ্যে একটিরই নামকরণ হয়েছে। ওই সাতটি আধা উপগ্রহ হল, 164207 (2004 GU9), 277810 (2006 FV35), 2013 LX28, 2014 OL339, 469219, 2020 PP1, 2023 FW13. বরাবরই মহাজাগতিক বস্তুসমূহের নামকরণ করে International Astronomical Union. 

এবছরের শুরুতে শুক্রগ্রহের একটি আধা উপগ্রহের নামকরণও হয় সাধারণ মানুষের পাঠানো সুপারিশ অনুযায়ী। RadioLab-এর সহ সঞ্চালক লতিফ নাসের এ নিয়ে প্রচার অভিযান চালান। সেই সময় বিষয়টি ঘিরে শোরগোল পড়ে যায়। মহাজাগতির বস্তুর নামকরণ ঘিরে দেখা যায় বাড়তি উৎসাহ। এবার পৃথিবীর আধা উপগ্রহের নামকরণেও সেই রাস্তাই ধরল International Astronomical Union. 

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget