এক্সপ্লোর

Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?

Radio Signal from Exoplanet: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল এসে পৌঁছল পৃথিবীতে। বৃহদাকার গ্রহে কী রয়েছে?

নয়াদিল্লি: সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিও সিগনাল এসে পৌঁছল পৃথিবীতে। এই প্রথম পৃথিবীর বাইরে স্থিত Exoplanet থেকে পৃথিবীতে রেডিও সিগনাল এল। এই প্রথম সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল এসে পৌঁছল পৃথিবীতে। (Radio Signal from Exoplanet)

হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে শিক্ষাপ্রাপ্ত কেভিন অরটিজ় সেবালোসের নেতৃত্বে গবেষণা চলছিল। দক্ষিণ আফ্রিকায় বসানো MeerKAT রেডিও টেলিস্কোপটি বসানো ছিল Beta Pictoris b নামের Exoplanet-এর দিকে তাক করা ছিল। সেটি একটি গ্যাসে পূর্ণ, বিশালাকার গ্রহ। NASA-র তথ্য অনুযায়ী, পৃথিবী থেকে ৬৪ আলোকবর্ষ দূরে অবস্থিত সেটি। সেটির ভর বৃহস্পতির প্রায় ১০ গুণ। Beta Pictoris b থেকে দ্রুতগতিতে, বার বার রেডিও সিগনাল এসে পৌঁছয় পৃথিবীতে। (Science News)

আরও পড়ুন: পর্যটক ভর্তি স্লিপার বাসে আগুন, রাস্তার উপর ভয়াবহ দৃশ্য, বাঁচতে জানলা দিয়ে বেরনোর মরিয়া চেষ্টা, মৃত অনেকে

সৌরজগতের বাইরে স্থিত গ্রহগুলি থেকে রেডিও সিগনাল পাওয়া যায় কি না, বেশ কিছু দিন ধরেই সেই নিয়ে খোঁজাখুঁজি করছিলেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অধ্যাপক সুজ়্যান আইগ্রেন  জানিয়েছেন, পরোক্ষ ভাবে অস্তিত্ব অনুভব করা গিয়েছিল আগেই। তবে এবার প্রকৃত অর্থে শনাক্ত করা গেল। 

এর ফলে গবেষণার পথ আরও প্রশস্ত হবে বলে মনে করছেন সুজ়্যান। পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান করার ক্ষেত্রে কৃত্রিম রেডিও সিগনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্গ্রহে প্রাণের অস্তিত্ব, উন্নততর প্রযুক্তি নির্ভর সভ্যতার ইঙ্গিত হতে পারে কৃত্রিম রেডিও সিগনাল। তবে প্রাকৃতিক উৎস থেকেও রেডিও সিগনাল এসে পৌঁছতে পারে। 

আরও পড়ুন: ফের পথে নামছে ককরোচ জনতা পার্টি? এবার ইস্যু নির্বাচন কমিশন? ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, লিখলেন অভিজিৎ দীপকে

প্রাকৃতিক উৎস থেকে রেডিও সিগনাল নির্গত হওয়ার কারণ বোঝাতে গিয়ে সুজ়্যান জানান, ম্যাগনেটিক রিকানেকশন বা চৌম্বকীয় পুনর্সংযোগ থেকে এমনটা ঘটতে পারে। অর্থাৎ গ্রহ যখন নক্ষত্রকে কাছাকাছি জায়গা থেকে প্রদক্ষিণ করে, নক্ষত্রের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তার চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া ঘটে। আর একটি কারণ হল মেরুজ্যোতি। পৃথিবী এবং শনির আকাশে যেমন মেরুজ্যোতি দেখা যায়, সৌরজগতের বাইরের গ্রহগুলিতেও তা দেখা যেতে পারে। নক্ষত্র থেকে ছুটে আসা উচ্চশক্তিসম্পন্ন, আধানযুক্ত কণাগুলি গ্রহের বায়ুমণ্ডলের কণার সংস্পর্শে এলে মিথস্ক্রিয়া ঘটে। এক্ষেত্রে দ্বিতীয়টিই ঘটেছে বলে মনে করছেন সুজ়্যান।

বিজ্ঞানীরা জানিয়েছেন, কোথা থেকে রেডিও সিগনাল আসছিল, প্রথমে তা বোঝা যাচ্ছিল না। গ্রহ এবং নক্ষত্র-দু’টির রেডিও চিত্রের সঙ্গে দূরের পটভূমিতে থাকা উজ্জ্বল ও সক্রিয় ছায়াপথসমূহের অবস্থান তুলনা করে বোঝা যায় যে, Beta Pictoris b নামের দানব গ্রহটি থেকেই রেডিও সিগনাল আসছে। সৌরজগতের বাইরে থেকে আসা কোনও রেডিও সিগনাল আগে চিহ্নিত করা যায়নি। বিজ্ঞানীদের এই গবেষণা নিয়ে পর্যালোচনা হয়নি এখনও পর্যন্ত।

কিন্তু সৌরজগতের বাইরের কোনও গ্রহ থেকে রেডিও সিগনাল এসে পৌঁছনোর অর্থ সেখানে এলিয়েন রয়েছে, এমনটা ভাবার কোনও কারণ নেই বলে জানিয়েছেন সুজ়্যান। ‘লাইফ সায়েন্স’কে তিনি জানান, মেরুজ্যোতি থেকে প্রাপ্ত সঙ্কেতের অনুরূপ এই রেডিও সিগনাল। এর মাধ্যমে গ্রহটিক চৌম্বক  ক্ষেত্রের শক্তি নির্ধারণ করা সম্ভব, যা এক্ষেত্রে প্রায় ১২৫০ গাউস বলে জানা যাচ্ছে। সেই তুলনায় বৃহস্পতির ৪.৩ গাউস, পৃথিবীর ০.৫ গাউস।

যে Beta Pictoris b Exoplanet থেকে রেডিও সিগনাল এসে পৌঁছেছে পৃথিবীতে, সেটি আকারে বেশ বড়। বায়ুমণ্ডলের ঘনত্বও বেশি বলে জানা যাচ্ছে। চৌম্বক ক্ষেত্র না থাকলেও বায়ুমণ্ডল ধরে রাখতে সম্ভব হবে সেটি। তবে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভবনা কম বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তবে আগামী দিনে অন্য কোনও গ্রহে সেই ইঙ্গিত মিলতে পারে বলে তাঁরা আশাবাদী।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget