এক্সপ্লোর

Science News: চরিত্র পাল্টাচ্ছে সাহারা মরুভূমি, চলতি শতকের শেষেই সিক্ত হয়ে উঠবে, ঘটতে পারে সবুজের বিস্ফোরণ

Sahara Desert's Future: ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগোর বিজ্ঞানীরা জানিয়েছেন, খুব বেশি দেরি নেই।

নয়াদিল্লি: পৃথিবীর শুষ্কতম জায়গা হিসেবেই চিহ্নিত ছিল এযাবৎ। বছরে দুঁ’ফোঁটা বৃষ্টি যাও বা হয়, তা না হওয়ারই সমান, মাত্র তিন ইঞ্চি। আমেরিকার শিকাগো শহরের সঙ্গে তুলনা করলে, তার ১০ ভাগের এক ভাগ মাত্র। কিন্তু ২১ শতকের দ্বিতীয়ার্ধে সেই সাহারা মরুভূমিই চরিত্র বদলাতে শুরু করেছে। একদিকে, বিশ্ব উষ্ণায়নের জেরে যখন কালঘাম ছুটছে সকলের, সেই তুলনায় ভিজতে শুরু করেছে সাহারা। আর সেই আবহেই চমকপ্রদ তথ্য সামনে এল। জানা যাচ্ছে, জল পেয়ে সবুজায়ন ঘটতে চলেছে সাহারায়। ভবিষ্যতের সাহারার সঙ্গে আজকের সাহারাকে মেলানো যাবে না একেবারেই। (Sahara Desert's Future)

ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগোর বিজ্ঞানীরা জানিয়েছেন, খুব বেশি দেরি নেই। ২১ শতকের শেষ ভাগেই রুক্ষ-শুষ্ক সাহারা মরুভূমি আরও সিক্ত হয়ে উঠবে। NPJ Climate and Atmospheric Science জার্নালে প্রকাশিত বিজ্ঞানীরা নিজেদের গবেষণার ফলাফল তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন, ঐতিহাসিক গড় হিসেব যদি দেখা হয়, তাহলে আগামীতে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হবে সাহারা মরুভূমি অঞ্চলে। দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ মধ্য আফ্রিকা জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। (Science News)

গবেষণাপত্রের প্রধান লেখক Thierry Ndetastsin Taguela-র বক্তব্য, “বৃষ্টির প্যাটার্ন বদলে যাচ্ছে, কোটি কোটি মানুষের জীবনে যার প্রভাব পড়বে। আফ্রিকার ভিতরে এবং বাইরে, সার্বিক প্রভাব পড়তে চলেছে। এখন থেকে পরিবর্তনের জন্য় প্রস্তুত হতে হবে আমাদের। বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি হতে হবে, পাশাপাশি, খাদ্যসঙ্কটের দিকটি বিচার করে দেখতে হবে। খরা সহ্য করে টিকে থাকতে পারে, এমন শস্যের জোগান রয়েছে কি না, দেখতে হবে আমাদের।”

Thierry জানিয়েছেন, ২০৫০ থেকে ২০৯৯ সালের মধ্যে আফ্রিকায় গ্রীষ্মকালীন বৃষ্টির পরিমাণ বাড়বে।  ১৯৬৫ থেকে ২০১৪ সালের হিসেব ধরলে, আদ্যোপান্ত বদলে যেতে চলেছে সাহারা মরুভূমি। মাঝারি পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গমন এবং অতিরিক্ত হারে গ্রিনহাউস গ্যাস নির্গমন, দুই ধরনের পরিস্থিতিতেই কী ঘটতে পারে, তা ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। আর দুই ক্ষেত্রেই দেখা গিয়েছে, ২১ শতকের শেষ ভাগে আফ্রিকায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে সাহারা মরুভূমিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ৭৫ শতাংশ। দক্ষিণ-পূর্ব আফ্রিকায় বাড়বে ২৫ শতাংশ, দক্ষিণ-পূর্বে ১৭ শতাংশ বাড়বে। দক্ষিণ-পশ্চিম আফ্রিকা শুষ্ক থাকবে সেই তুলনায়। সেখানে বৃষ্টি কমবে ৫ শতাংশ। পৃথিবীর ভৌগলিক পরিস্থিতিতে মারাত্মক কিছু না ঘটলে, সাহারার সিক্ত হওয়া, সেখানে সবুজায়ন ঘটা সময়ে অপেক্ষা বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তবে সাহারা যে চরিত্র বদলাচ্ছে, ইতিমধ্যেই তা প্রমাণিত। ২০২৪ সালে অতিবৃষ্টিতে কার্যত ভেসে যায় সাহারা। জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। এমনকি ঝোপঝাড়,  গাছপালাও গজিয়ে ওঠে। হঠাৎ সেই সবুজের বিস্ফোরণ ঘটতে দেখে হতবাক হয়ে যান সকলে।কিন্তু ভবিষ্যতে গোটা সাহারাই বদলে যেতে পারে বলে জানালেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget