এক্সপ্লোর

Science News:২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাবে ভারত, প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ স্পেস ডিপার্টমেন্টকে

India Aims To Send An Astronaut:২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর চেষ্টা করবে ভারত, চন্দ্রযান-৩ অভিযানের পর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী (India Astronaut To Moon) পাঠানোর চেষ্টা করবে ভারত, চন্দ্রযান-৩ অভিযানের পর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Government Statement On India Space Mission)। তাতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ২০৩৫ সালের মধ্যে স্পেস স্টেশন তৈরির নকশা বানাতেও নির্দেশ দিয়েছেন স্পেস ডিপার্টমেন্টকে। চন্দ্রযান-৩ অভিযানের পর মহাকাশ গবেষণায় যে সরকার জোরালো উদ্যোগ নিতে চাইছে, সার্বিক ভাবে এটা স্পষ্ট এই ঘোষণায়। পরে ইসরোর তরফেও ট্যুইট করে জানানো হয় বিষয়টি।

বিশদ...
গত অগাস্টে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল ইসরো। দুরন্ত ওই অভিযানের ঠিক আগেই রাশিয়ার একটি অভিযান ব্যর্থ হয়ে যায়। একসময়ে মহাকাশ গবেষণার অন্যতম পথিকৃৎ রাশিয়ার এই ব্যর্থতার পাশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্য গোটা দুনিয়ার নজর কাড়ে। এতেই শেষ নয়। এর পর সূর্যের উদ্দেশে অভিযান শুরু করে ইসরো। পাশাপাশি নভোচরদের নিয়ে মহাকাশ অভিযানের পরীক্ষামূলক অংশ হিসেবে তাদের একটি টেস্টও করার কথা চলতি সপ্তাহের শেষ দিকে। তার মধ্যে সরকারের এই বিবৃতি। তাতে লেখা, 'প্রধানমন্ত্রী আরও নতুন এবং কঠিনতর লক্ষ্য জয়ের নির্দেশ দিয়েছেন। ২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি এবং ২০৪০ সালের মধ্যে প্রথম ভারতীয় মহাকাশচারীকে দেশের উদ্যোগে চাঁদে পাঠানোর কথাও বলেছেন তিনি।' এই লক্ষ্য পূরণ করতে স্পেস ডিপার্টমেন্ট চাঁদের খুঁটিনাটি বিশ্লেষণ করার জন্য একটি নীল-নকশা তৈরি করবে, আরও সংযোজন রয়েছে ওই বিবৃতিতে। তবে শুধু চাঁদ নয়, মঙ্গল এবং শুক্রগ্রহেও অভিযানের জন্যও বিজ্ঞানীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

পরিকল্পনা,..
ইসরোর তালিকায় এখনও আরও অনেক পরিকল্পনা রয়েছে। অদূর ভবিষ্যতে গগনযান ১ (Gaganyaan 1), গগনযান ২ (Gaganyaan 2), গগনযান ৩ (Gaganyaan 3), শুক্রযান ১ (Shukrayaan-1), মঙ্গলযান ২ (Mangalyaan-2), লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স (LUPEX) ইত্যাদির মতো দুরন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে ইসরো। এর মধ্যে মহাকাশে নভোচর পাঠানোর নিরিখে ইসরোর প্রথম অভিযান গগনযান। এর মধ্যে গগনযান ১ প্রথম পরীক্ষামূলক সফর। তিন জন মহাকাশচারী নিয়ে যেতে পারে এমন একটি মহাকাশযান পাঠানো হবে এই ধাপে। তবে এই ধাপে কোনও নভোচর থাকবেন না। 
গগনযান২-এর ক্ষেত্রে মহাকাশযানে করে রোবট 'ব্যোমিত্র'-কে পাঠানো হবে। প্রথম মহাকাশচারী পাঠানোর আগে স্পেসক্রাফটের খুঁটিনাটি বুঝে নেওয়াই লক্ষ্য এর। গগনযান-৩-এ থাকবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। এর মাধ্যমে সম্ভাব্য নভোচরদের বেছে নেওয়া হবে। সব ঠিকঠাক চললে এঁদের মধ্যে থেকে যাঁরা চূড়ান্ত নির্বাচিত হবেন তাঁদেরই মহাকাশে পাঠানো হবে।  

 

আরও পড়ুন:চন্দ্রযান-৩ এর সাফল্য, ২৩ অগাস্টকে 'জাতীয় মহাকাশ দিবস' ঘোষণা কেন্দ্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget