এক্সপ্লোর

Science News: নীল সমুদ্রও ধীরে ধীরে বদলে ফেলছে রং, নেপথ্যের কারণ জানাল‌ NASA

Ocean Turning Green: নীল সাগর, মহাসাগর যা দেখলে চোখ জুড়িয়ে যায়, তারাও রং বদলে ফেলছে ধীরে ধীরে। কেন জানুন।

Ocean Turning Green: জলের রং কি কখনও নীল হয় ? নাহ, এমনটা কেউ শোনেনি, দেখেওনি। কিন্তু প্রকৃতির অদ্ভুত নিয়মে আকাশ থেকে দেখা যায় জলেরা নীল।বিশাল বিশাল সমুদ্র ও মহাসমুদ্রের কারও রং হালকা নীল তো কারও আবার গাঢ় নীল। প্রাচীন কাল থেকে নিয়মটা যেন এমনই। আর তাই এই নীল রংকেই প্রকৃতিদত্ত স্বাভাবিক রং বলে মনে করি আমরা। কিন্তু কোটি কোটি বছর ধরে ঘুরে চলা পৃথিবীর নিয়মেও যেন বদল আসছে। দেখা যাচ্ছে, সমুদ্রের নীল স্বাভাবিক রং হারিয়ে যাচ্ছে। বদলে সমুদ্র, মহাসাগরগুলি সব সবুজ রঙের হয়ে উঠছে। সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে এই ছবি ধরা পড়েছে। 

কেন সবুজ হচ্ছে মহাসাগরের জল ?

শিরোনামের পরবর্তী ভাগের উত্তরটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। এর জন্য চোখ রাখতে হবে একটি গবেষণায়। এই গবেষণাটি আদতে এপ্রিল মাসে প্রকাশিত একটি ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট সার্ভিসের একটি রিপোর্ট। ওই রিপোর্টে জানানো হয়েছিল ঠিক কেন সবুজ হয়ে উঠছে মহাসাগরের জল। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, জলের মধ্যে থাকা বিভিন্ন উদ্ভিদের শরীরে ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যাচ্ছে। সমুদ্রে থাকা গাছেদের সাধারণভাবে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়ে থাকে। এই ফাইটোপ্লাঙ্কটনের শরীরে ক্লোরোফিল বাড়ছে বলেই জলের রং ধীরে ধীরে সবুজ হচ্ছে। 

কেন বাড়ছে ক্লোরোফিল ?

জলের মধ্যে বিভিন্ন গাছের গায়ে ক্লোরোফিল বেড়ে যাওয়ার ঘটনা মোটেই সহজ করে দেখছেন না বিজ্ঞানীরা। তাদের কথায়, জলের ভিতরকার উষ্ণতা বেড়ে যাচ্ছে দিন দিন। যার কারণে আদতে দায়ী জলবায়ু পরিবর্তন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের পিছনে দায়ী মনুষ্যসৃষ্ট দূষণ। এই দূষণের জেরেই উদ্ভিদগুলির মধ্যে ক্লোরোফিল বাড়ছে খাদ্য সংশ্লেষের জন্য। যার ফলে পরোক্ষভাবে জলের রং সবুজ হচ্ছে।

খালি চোখে দেখা মুশকিল

এক বিজ্ঞানী সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, এই ঘটনা খালি চোখে অনুধাবন করা মুশকিল। যেহেতু আমরা সমুদ্রের খুব কাছেই থাকি। কিন্তু উপগ্রহ চিত্রে এই রঙের বদল স্পষ্ট ধরা পড়ছে।

সব স্থানে একইরকম নয়

সব স্থানের জলে একইরকম প্রভাব পড়ছে তাও নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তর গোলার্ধে ভূমধ্যসাগর থেকে ভারত মহাসাগরসহ বিভিন্ন সাগরের উদ্ভিদের শরীরে ৫০-১০০ শতাংশ ক্লোরোফিল বেড়ে গিয়েছে। যা এক বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন -Science News: মঙ্গলে 'পপকর্ন' ! কোথা থেকে এল, কারা রেখে গেল ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget