এক্সপ্লোর

Penguin Divorce Rate: এক সঙ্গীতে ভরছে না মন, পেঙ্গুইনদের মধ্যে বাড়ছে ‘ডিভোর্স’

Science News: গত ১১ জানুয়ারি Ecology and Evolution জার্নালে এই মর্মে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি: দাম্পত্য টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন মানুষ। যত দিন যাচ্ছে বিবাহবিচ্ছেদ বাড়ছে গোটা পৃথিবীতে। পেঙ্গুইনদের মধ্যেও ‘ডিভোর্স’ বাড়ছে বলে এবার রিপোর্ট সামনে এল। এমনিতে সম্পর্কে নিয়ে পেঙ্গুইনরা বেশ রক্ষণশীল। আজীবন এক সঙ্গীর সঙ্গেই থাকতে অভ্যস্ত তারা। কিন্তু আজকাল সঙ্গীর সঙ্গে তাদের বনিবনা হচ্ছে না তাদের। তাই বিকল্পের সন্ধানে বেরিয়ে পড়ছে। (Penguin Divorce Rate)

গত ১১ জানুয়ারি Ecology and Evolution জার্নালে এই মর্মে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডের পেঙ্গুইনদের মধ্যে ‘ডিভোর্স’ বেড়েছে বলে তাতে দাবি করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, নিজের দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আর সন্তুষ্ট বোধ করছে না পেঙ্গুইনরা। তাই বিকল্প সঙ্গীর খোঁজার দিকে ঝুঁকতে শুরু করেছে। (Science News)

গত ১০ বছর ধরে নজরদারি চালিয়ে, বিশেষ করে সঙ্গমের ঋতুতে পেঙ্গুইনদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করেছেন গবেষকরা। জানিয়েছেন, ওই সময় সঙ্গমের ঋতুতে দীর্ঘদিনের সঙ্গীর পরিবর্তে অন্য সঙ্গী খুঁজছে পেঙ্গুইনরা। কখনও কখনও আবার সঙ্গী অদলবদলও করছে তারা। এর ফলে পেঙ্গুইন ছানার জন্মহারেও প্রভাব পড়তে শুরু করেছে। 

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির গবেষক রিচার্ড রেইনা জানিয়েছেন, এমনিতে সঙ্গীর সঙ্গে জুড়ে থাকে পেঙ্গুইনরা। কিন্তু ইদানীং কালে তাদের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গমের ঋতুতে যখন আশানুরূপ ফল মিলছে না, প্রজননে যখন আশানুরূপ ফল মিলছে না, পরের ঋতুতে অন্য সঙ্গীর দিকে ঝুঁকছে তারা। রেইনা বলেন, “১০০০ জোড়া পেঙ্গুইনের উপর নজরদারি চালানো হয়। এর মধ্যে ২৫০ জোড়ার ডিভোর্স হয়ে গিয়েছে। তবে যাদের মধ্যে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে, তাদের ছাড়াছাড়ি হয়নি।”

পেঙ্গুইনদের মধ্যে ‘ডিভোর্স’ বৃদ্ধির জন্য পরিবেশজনিত কার্যকারণকেও দায়ী করছেন গবেষকরা। পরিবেশ যেভাবে পাল্টে যাচ্ছে, তাতে পেঙ্গুইনদের প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত তাঁদের। এর ফলেই পারস্পরিক বোঝাপড়ায় প্রভাব পড়ছে। দীর্ঘদিনের সঙ্গীর থেকে আলাদা হয়ে যাচ্ছে পেঙ্গুইনরা। শুধু তাই নয়, খাদ্যসঙ্কটের সঙ্গেও যুঝতে হচ্ছে পেঙ্গুইনদের। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে তাদের। সেই নিয়ে সঙ্গীর সঙ্গেও খিটিমিটি লাগছে। ফলে টান কমছে পরস্পরের প্রতি। 

পেঙ্গুইনরা সাধারণত দীর্ঘমেয়াদি সম্পর্কে বিশ্বাসী। চিরকালীন প্রেম, একজনের সঙ্গে জীবন কাটিয়ে দেওয়ার পক্ষে তারা। কিন্তু সেই ধারা বদলাচ্ছে। সমাজ-সংসারে মানুষের পারস্পরিক সমীকরণ পাল্টে যায়। পশু বা পাখিদের মধ্যে এতদিন সেই ধারা চোখে পড়েনি সেভাবে। গবেষকদের মতে, প্রাণীজগতের ভারসাম্য রক্ষায় পরিবেশের উপর গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এখনই সে ব্যাপারে সক্রিয় হতে হবে সকলকে। 

সেরা শিরোনাম

Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget