এক্সপ্লোর

Science News: পৃথিবীতে বসেই ‘এলিয়েন’ হিরে তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা, গ্রাফাইট নিংড়ে বের করে আনলেন

Hexagonal Diamond: উল্কাপিণ্ড থেকে প্রাপ্ত ওই বিরল হিরের তৈরি করতে মহাজাগতিক উপাদানেরও প্রয়োজন পড়েনি বিজ্ঞানীদের।

নয়াদিল্লি: যাবতীয় হই-হট্টগোল থেকে দূরে, সকলের নজরের বাইরে নয়া মাইলফলক ছুঁয়ে ফেললেন বিজ্ঞানীরা। পৃথিবীতে বসেই অতীব কঠিন, বিরল হিরে তৈরি করে ফেললেন তাঁরা, যা এতদিন শুধুমাত্র উল্কাপিণ্ডেই পাওয়া যেত। অতীব কঠিন বস্তুর খোঁজে ষড়ভুজাকার ওই হিরে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল বিজ্ঞানীদের। (Hexagonal Diamond)

উল্কাপিণ্ড থেকে প্রাপ্ত ওই বিরল হিরের তৈরি করতে মহাজাগতিক উপাদানেরও প্রয়োজন পড়েনি বিজ্ঞানীদের। সাধারণ গ্রাফাইট থেকেই বিরল ওই হিরে তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা, যা সাধারণ পেনসিলের মধ্যেও থাকে। উচ্চ তাপমাত্রায়, গ্রাফাইটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেই এই অসাধ্যসাধন করেছেন চিনের বিজ্ঞানীরা। (Science News)

চিনের সেন্টার ফর হাই-প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানী এই আবিষ্কার বিশদে প্রকাশিত হয়েছে Nature জার্নালে। কিন্তু কী করে এমন সম্ভব হল? জানা গিয়েছে, উচ্চ তাপমাত্রায়, অতিরিক্ত চাপ সৃষ্টি করার ফলে গ্রাফাইটে উপস্থিত কার্বনের পরমাণুগুলি ষড়ভুজের আকারে বিন্যস্ত হয়ে যায়। উল্কাপাতের সময় এমনটিই ঘটে প্রাকৃতিক ভাবে। 

গ্রাফাইট থেকে গবেষণাগারে যে হিরে তৈরি করেছেন বিজ্ঞানীরা, সেটি ছোট্ট একটি স্ফটিক, কিন্তু অতীব কঠিন। এই আবিষ্কারের ফলে অতীব কঠিন বস্তু তৈরির ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে গেল। শুধু তাই নয়, হিরে কাটা, পলিশ করার পদ্ধতিও পাল্টে যেতে পারে আগামী দিনে। 

ষড়ভুজাকার হওয়ার জন্যই হিরেটি এত কঠিন বলে মত বিশেষজ্ঞদের। হিরেটি একেবারে বিশুদ্ধ, পৃথিবীতে প্রাপ্ত অন্য হিরের তুলনায় ঢের বেশি কঠিন। ষড়ভুজাকার হিরেকে Ionsdaleites বলা হয়। এর পরমাণুর গঠন হয় অত্যন্ত মজবুত। চিনের অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সদস্য, হাই-প্রেসার বিশেষজ্ঞ হো-কোয়াং মাও জানিয়েছেন, অতীব কঠিন বস্তু এবং অত্যাধুনিক বৈদ্যুতিন ডিভাইস তৈরির ক্ষেত্রে এই গবেষণা পথ দেখাবে।

মাও জানিয়েছেন, প্রথমে একেবারে বিশুদ্ধ গ্রাফাইট জোগাড় করেন তাঁরা। ক্ষুদ্রাকার হিরে তৈরির ক্ষেত্রেও গুণমানের সঙ্গে আপস করা হয়নি। ধাপে ধাপে চাপ বাড়ানো হচ্ছিল গ্রাফাইটের উপর, তার আকারের পরিবর্তনের দিকে লাগাতার নজদারিও চলছিল X-Ray ইমেজিংয়ের মাধ্যমে, যাতে একেবারে নিখুঁত ষড়ভুজ আকার দেওয়া যায়।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget