এক্সপ্লোর

Science News: কার্বন ডাই অক্সাইড ভেঙে ল্যাবেই তৈরি হল চিনি, আখচাষ না করেই বাজিমাত বিজ্ঞানীদের

Sugar Grown in Lab: জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে কোনও বস্তুর রাসায়নিক উপাদানে হেরফের ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় বায়োট্রান্সফরমেশন সিস্টেম।

নয়াদিল্লি: জমিতে আখ চাষ করতে হবে না। প্রয়োজন পড়বে না কারখানারও। বরং কার্বন ডাই অক্সাইড থেকেই চিনি উৎপাদন করা সম্ভব হবে। এবার এমনই উপায় খুঁজে বের করলেন চিনের বিজ্ঞানীরা। অ্যালকোহল মিথানল থেকে সাদা চিনি উৎপাদন করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তাঁরা। আর তাতেই ভবিষ্যতের সমূহ সম্ভাবনার কথা উঠে আসছে। কারণ, বিজ্ঞানীদের দাবি, কার্বন ডাই অক্সাইড থেকেই খাদ্য উৎপাদন সম্ভব হবে। (Science News)

জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে কোনও বস্তুর রাসায়নিক উপাদানে হেরফের ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় বায়োট্রান্সফরমেশন সিস্টেম। সেই পদ্ধতিতেই সুক্রোজ উৎপাদনে সফল হয়েছেন বিজ্ঞানীরা। ফলে না আখ চাষ করতে হয়েছে বিজ্ঞানীদের, না জলের জোগান দিতে হয়েছে তাঁদের, না চিনি কলের প্রয়োজন পড়েছে। ল্যাবরেটরিতেই চিনি উৎপাদনে সফল হয়েছেন তাঁরা। (Sugar Grown in Lab)

শিল্পবর্জ্য এবং হাইড্রোজেনেটিক কার্বন ডাই অক্সাইড থেকে মিথানল নিষ্কাশন সম্ভব। এনজাইম ব্য়বহার করে সেই মিথানলকে সুক্রোজে রূপান্তর করেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই একই উপায়ে ফ্রুকটোজ, স্টার্চের মতো কমপ্লেক্স কার্বহাইড্রেট তৈরি করা সম্ভব হয়েছে।

Science Bulletin জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কৃত্রিম উপায়ে কার্বন ডাই অক্সাইডতে খাদ্যদ্রব্য এবং রাসায়নিে রূপান্তরিত করা গিয়েছে। এই কৌশলে পরিবেশগত এবং জনসংখ্যার দরুণ সৃষ্ট সমস্যাগুলির মোকাবিলা করা সম্ভব বলে মত চিনের Academy of Sciences-এর Tianjin Institute of Industrial Biotechnology-র। এই গোটা পদ্ধতিকে তারা In Vitro Biotransformation বলে উল্লেখ করেছে।

সুক্রোজ বা সাদা চিনি মূলত আখ থেকেই উৎপন্ন হয়। দক্ষিণ এশিয়া এবং উষ্ণ দেশগুলিতেই আখ চাষ করা হয়। উত্তর গোলার্ধের ঠান্ডা দেশগুলিতে আবার Sugar Beet উদ্ভিদ থেকে চিনি উৎপন্ন করা হয়। চিনে দু’টি চাষেরই উপযুক্ত পরিবেশ রয়েছে। সেখানে বছরে ১.৫ কোটি টন চিনির প্রয়োজন পড়ে, যার মধ্যে ৫০ লক্ষ টনই বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে চাষ না করেই চিনি উৎপাদন সম্ভব হলে চিন্তার কারণই থাকবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর জনসংখ্যা বেড়েই চলেছে। এত সংখ্যক মানুষের খাদ্যের জোগাড় করতে শুধু চাষবাসের উপর নির্ভর করে থাকলে হবে না।  কারণ  আগামী দিনে চাষের জমিও কম পড়বে। চাষের জন্য প্রয়োজনীয় জলও না পাওয়া যেতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন দিনে দিনে যে আকার নিচ্ছে, তাতে আগামী দিনে চাষবাসে সমস্যা হবে। সেক্ষেত্রে বিকল্প রাস্তা খুঁজতে গিয়েই কার্বন ডাই অক্সাইড ভেঙে চিনি উৎপাদনের রাস্তা বের করে ফেলেছেন বিজ্ঞানীরা।

এর আগে, ২০২১ সালে Dalian Institute of Chemical Physics-এর গবেষকরা জানিয়েছিলেন, কম তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড ভেঙে মিথানল উৎপাদন সম্ভব। কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক উপাদানে হেরফের ঘটিয়ে যেভাবে চিনি উৎপাদন করা গিয়েছে, একই উপায়ে আগামী দিনে গ্রিনহাউস গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহারের রাস্তা খুলে গিয়েছে বলেও মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget