এক্সপ্লোর

Shubhanshu Shukla: মহাকাশ থেকে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু শুক্ল, বললেন, ‘কাঁধে আমার তেরঙ্গা…’

Shubhanshu Shukla First Message from Space: জানালেন, পৃথিবীর বাইরে পৌঁছলেও, কাঁধের তেরঙ্গা তাঁকে আশ্বাস জোগাচ্ছে। দেশবাসীর মধ্যেই আছেন বলে অনুভব করছেন। 

নয়াদিল্লি: মাঝে চার দশকের ব্য়বধান। ফের মহাকাশে পৌঁছ গেলেন ভারতের মহাকাশচারী। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাকাশে পা রাখেন। ৪১ বছর পর, ২০২৫ সালের ২৫ জুন দুপুর ১২টার কিছু পর মহাকাশে পৌঁছলেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla)। আর মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য বার্তা পাঠালেন তিনি। জানালেন, পৃথিবীর বাইরে পৌঁছলেও, কাঁধের তেরঙ্গা তাঁকে আশ্বাস জোগাচ্ছে। দেশবাসীর মধ্যেই আছেন বলে অনুভব করছেন। (Shubhanshu Shukla)

এদিন মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য বার্তা দেন শুভাংশু। তিনি বলেন, "আমার প্রিয় ভারতবাসী, কী অসাধারণ যাত্রা! ৪০ বছর পর ফের মহাকাশে আমরা। এই মুহূর্তে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমরা। আমার কাঁধের তেরঙ্গা জানান দিচ্ছে, আমি পৃথিবীর বাইরে হলেও, আপনাদের মধ্যেই আছি। এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয়, মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা। আপনারা সকলে এই যাত্রায় শামিল হোন। গর্ব বোধ করুন, উৎসাহিত বোধ করুন। মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হল। জয় হিন্দ, জয় ভারত।" (Shubhanshu Shukla First Message from Space)

নয় নয় করে ছ'বার অভিযান পিছনোর পর, বৃহস্পতিবার দুপুর ১২টা বেজে ১ মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মহাকাশে পৌঁছে যান তাঁরা। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছলেন শুভাংশু। কিন্তু প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন তিনি। 

তবে আজই আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রবেশ করবেন না শুভেন্দু  ও তাঁর সহযাত্রীরা। আজ পৃথিবীর চারিদিকে ঘুরবেন তাঁরা। কাল প্রবেশ করবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে গবেষণামূলক কাজে হাত দেবেন শুভাংশু ও বাকিরা। সবমিলিয়ে ১৪ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসবেন সকলে। এই অভিযান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব মহাকাশ অভিযানের পরিকল্পনা করছে, যার আওতায় মানুষ পাঠানো হবে পৃথিবীর বাইরে। শুভাংশু সেই লক্ষ্য়ে পৌঁছনোর পথ প্রশস্ত করলেন।

ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটের মাধ্যমে এদিন Dragon মহাকাশযানটির উৎক্ষেপণ হয়। পৃথিবী ছাড়ার আট মিনিটের মধ্য়েই মহাকাশে পৌঁছে যান শুভাংশুরা। তাঁদের মহাকাশে পৌঁছে দেওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসে SpaceX-এর Falcon 9 রকেটটি। 

সেরা শিরোনাম

AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
GLP-1 Medicine: রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা
রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget