এক্সপ্লোর

SpaceX Starship Explodes: তীব্র বিস্ফোরণ মহাকাশযানে, আগুনের গোলা, বর্জ্যে ঢাকল আকাশ, বন্ধ রইল বিমান চলাচলও, কাঠগড়ায় SpaceX

Elon Musk: বৃহস্পতিবার বিকেল ৫.৩০টায় টেক্সাসের বোকা চিকায় SpaceX-এর ঘাঁটি থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ হয়।

নয়াদিল্লি: মহাকাশ অভিযান আর নেহাত বৃহত্তর স্বার্থের মধ্যে আটকে নেই। বরং মহাকাশ অভিযান নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। মুড়ি-মুড়কির মতো অভিযান যেমন হচ্ছে, তেমন দুর্ঘটনাও বাড়ছে। ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর অভিযানেও ফের বিপত্তি বাধল। পরীক্ষামূলক উড়ানের পরই আকাশে তীব্র বিস্ফোরণ, আর তার ফলে ছিন্নভিন্ন হয়ে গেল একটি মহাকাশযান। শুধু তাই নয়, দুর্ঘটনার জেরে বিমান পরিষেবা যেমন বিঘ্নিত হল, তেমনই বর্জ্য় ছড়াল এদিক ওদিক। গোটা ঘটনায় আবারও SpaceX এবং মাস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (SpaceX Starship Explodes)

বৃহস্পতিবার বিকেল ৫.৩০টায় টেক্সাসের বোকা চিকায় SpaceX-এর ঘাঁটি থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ হয়। কিন্তু উড়ানের ১০ মিনিটের মধ্যেই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে মহাকাশযানটি বনবন করে ঘুরতে শুরু করে হঠাৎই। সেটির ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। মহাকাশযানের বুস্টার স্টেজটি যদিও বা রক্ষা পায়, আপার স্টেজটি ছিন্নভিন্ন হয়ে যায়। সেই মুহূর্তের যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায়, আতসবাজির মতো আগুনের গোলায় ঢেকে যায় আকাশ। দক্ষিণ ফ্লোরিডা, ক্যারিবিয়ানের বাহামায় বর্জ্য ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। (Elon Musk)

এই নিয়ে SpaceX-এর অষ্টম মহাকাশযানটি দুর্ঘটনাগ্রস্ত হল। মাস খানেক আগেই তাদের সপ্তম মহাকাশযানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ৪০৩ ফুট দীর্ঘ মহাকাশাযানটি মঙ্গল অভিযানে ব্যবহারের লক্ষ্য রয়েছে মাস্কের। মহাকাশচারীদের তাতে চাপিয়ে লালগ্রহে উপনিবেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু পর পর দুর্ঘটনায় পরিকল্পনা থেকে ব্যবস্থাপনা, সব নিয়েই প্রশ্ন উঠছে। এই মহাকাশযানটিতে যদিও কোনও মহাকাশচারী ছিলেন না। কিন্তু দুর্ঘটনার পরই লাইভ সম্প্রচার বন্ধ করে দেয় SpaceX. সংস্থার মুখপাত্র ড্যান হুয়ট বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা। গতবারও এমন হয়েছিল।" কিন্তু বর্জ্য কোথায় গিয়ে পড়বে, তা নিয়ে আগে থেকে কিছুই জানায়নি SpaceX. 

এই দুর্ঘটনার পর দীর্ঘ ক্ষণ ওই অঞ্চলের আকাশে বিমান পরিষেবা বন্ধ ছিল। Federal Aviation Administration ফ্লোরিডার চার বিমানবন্দর, মায়ামি, ফোর্ট লডারডেল, অরল্যান্ডো এবং পাম বিচ থেকে বিমানের উড়ান স্থগিত রাখে। বাহামাতেও বিমান পরিষেবা বিঘ্নিত হয়। শেষ মুহূর্তে বেশ কিছু বিমানের যাত্রাপথ বদলে যায়। রাত ৮টা নাগাদ ফের চালু হয় পরিষেবা। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে SpaceX. পাশাপাশি, Federal Aviation Administration-ও তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget