এক্সপ্লোর

SPADEX Video Selfie: ছুটতে ছুটতে পৃথিবীর সঙ্গে সেলফি, অগ্নিপরীক্ষার আগে নয়া নজির গড়ল ISRO-র SPADEX

Science News: শনিবার ভিডিও-টি প্রকাশ করেছে ISRO.

নয়াদিল্লি: নিকষ কালো আঁধারের বুকে একচিলতে আলো। আপন ছন্দে ঘুরে চলেছে নীল-সাদা পৃথিবী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সাড়া ফেলল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. ISRO-র কৃত্রিম উপগ্রহ SPADEX Chaser  এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে ভিডিও সেলফির আকারে। ঘূর্ণীয়মান পৃথিবীর সামনে ভিডিও-য় দৃশ্যমান কৃত্রিম উপগ্রহটিও। পৃথিবীর সঙ্গে সেলফি নেওয়ার লক্ষ্যেই তোলা ওই ভিডিও। (SPADEX Video Selfie)

শনিবার ভিডিও-টি প্রকাশ করেছে ISRO. ভিডিওর একদিকে SPADEX-এর খানিকটা অংশ দেখা যাচ্ছে।  আর ব্যাকগ্রাউন্ডে নীল-সাদা পৃথিবীর উপরের অংশ।  সাগর-মহাসাগরের নীল জলের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে মেঘরাশি। ভিডিওটি পোস্ট করে ISRO সোশ্যাল মিডিয়ায় লেখে, 'SPADEX Chaser কক্ষপথে ঘূর্ণীয়মান অবস্থায় সেলফি ভিডিও তুলেছে'। (Science News)

ডিসেম্বরের শেষ দিকে SPADEX অভিযানের আওতায় দু'টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ISRO. ৪৭৫ কিলোমিটার বৃত্তাকারে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে তারা। মহাকাশ গবেষণায় ISRO-র এই অভিযান অত্যন্ত গুরুত্বপূরণ। কারণ মহাশূন্যে যান নোঙর করার পরীক্ষা চালাচ্ছে ISRO. অর্থাৎ দু'টি কৃত্রিম উপগ্রহ ঘুরতে ঘুরতে পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং নোঙর করে সংযুক্ত হবে পরস্পরের সঙ্গে। 

মহাকাশ বিজয়ের লক্ষ্য নিয়েই এই মুহূর্তে ছুটে চলেছে পৃথিবীর সব দেশ। পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে যেমন, তেমনই সৃষ্টিতত্ত্বের অনুধাবন, সম্ভাব্য বিপদের পূর্বাভাস প্রাপ্তি এবং মহাজাগতিক সম্পদকে পৃথিবীর কাজে লাগানোর চেষ্টা চলছে পাশাপাশি। কিন্তু মহাকাশ অভিযান মোটেই সহজ নয়। তাই বিপদে পড়লে দুই মহাকাশযান যাতে সংযুক্ত হতে পারে, বিদ্যুৎ, জ্বালানির আদানপ্রদান করতে পারে, একটি থেকে যাতে অন্যটিকে নিয়ন্ত্রণ করা যায়, তার ব্যবস্থা থাকাও জরুরি। 

সেই লক্ষ্যেই ISRO-র এই SPADEX নোঙর অভিযান। মোট দু'টি স্যাটেলাইট পাঠিয়েছে তারা, SDX01 (Chaser) এবং SDX02 (টার্গেট)। দু'টির ওজন ২২০ কেজি করে। PSLV-C60 থেকে সেগুলির উৎক্ষেপণ হয়। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চিনের পাশাপাশি ভারতও মহাকাশ অভিযানে নয়া মাইলফলক ছুঁতে সফল হবে। চাঁদের মাটি পৃথিবীতে বয়ে আনা থেকে চাঁদের মাটিতে মানুষ নামানো, সব অভিযান আরও সহজতর হয়ে উঠবে। আগামী সপ্তাহে মহাকাশে দুই স্যাটেলাইট নোঙর করার কথা ISRO-র। আপাতত সেই দিকেই তাকিয়ে সকলে। তবে মহাকাশে যান নোঙর নিয়ে আশাবাদী ISRO প্রধান এস সোমনাথ।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget