এক্সপ্লোর

Spiders on Mars: মঙ্গলের বুকে ঝাঁক ঝাঁক মাকড়শা? স্যাটেলাইটে ধরে পড়ে আগেই, রহস্য মিটল এতদিনে

Science News: গত কয়েক বছর ধরেই গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: পৃথিবীর বিকল্প বাসস্থান হিসেবে বরাবর প্রাধান্য পেয়ে এসেছে মঙ্গলগ্রহ। আগামী কয়েক দশকের মধ্যে সেখানে উপনিবেশ গড়ে তোলার পরিকল্পনাও চলছে। কিন্তু এখনও মঙ্গলগ্রহের সব রহস্য উদঘাটন করে উঠতে পারেননি। তবে একটিতে সফল হল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. মঙ্গলের গ্রহে মাকড়শার ঝাঁকের মতো দেখতে যে বস্তু বরাবর কৌতূহল উদ্রেক করেছে, তারই রহস্য ঘোচাল NASA. (Spiders on Mars)

২০০৩ সালে প্রথম মঙ্গলগ্রহের বুকে মাকড়শার ঝাঁকের কমতো কিছু কিলিবল করতে দেখা যায়। সেই থেকে একাধিক কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে ওই মাকড়শার ঝাঁকের মতো বস্তু চোখে পড়েছে। বহু দূর থেকে যে ছবি তোলা হয়, তাতে ৩০০ মিটারের বেশি এলাকা জুড়ে ওই মাকড়শার ঝাঁকের মতো বস্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। (Science News)

সেই নিয়ে গত কয়েক বছর ধরেই গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। এতদিনে সেই রহস্য উদঘাটন করা গেল। ১১ সেপ্টেম্বর The Planetary Science Journal-এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, ওই মাকড়শার মতো দেখতে বস্তু আসলে মঙ্গলগ্রহের ভূখণ্ড। মঙ্গলগ্রহের মাটিতে যে কার্বন ডাই অক্সাইডের বরফ রয়েছে, তা তরলে পরিণত না হয়ে যখন সরাসরি গ্যাসে পরিণত হয়, তাকে মাকড়শার মতো দেখায় বলে জানিয়েছেন গবেষকরা। পৃথিবীতে ল্যাবে বসেও ওই পরীক্ষা চালান গবেষকরা। তাতেই এ ব্যাপারে নিশ্চিন্ত হন।

ওই গবেষণাপত্রের লেখক লরেন এমসি কিওন NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরিতে প্ল্যানেটারি জিওমর্ফোলজিস্ট। গত পাঁচ বছর ধরে এই গবেষণায় তিনি। কার্বন ডাই অক্সাইড বরফ নিয়ে পৃথিবীতে গবেষণা করে, হাতেকলমে সকলের কৌতূহল মিটিয়েছেন তিনি। এত বড় আবিষ্কার করে ফেলেছেন, এখনও বিশ্বাস করতে পারছেন না। 
 

কী করে মাকড়শার মতো দেখতে ওই বস্তু গড়ে উঠল মঙ্গলগ্রহে, ২০২১ সালেই তো খোলসা করেছিলেন লরেন। জানা গিয়েছে, মঙ্গলগ্রহে বসন্ত কালে সূর্যালোক কার্বন ডাই অক্সাইডের বরফ ভেদ করে মাটিতে পৌঁছয়। এর ফলে মাটি গরম হয়, যার সংস্পর্শে এসে বরফের তরল না হয়ে গিয়ে, গ্যাসের আকার ধারণ করে। এর ফলে বরফের স্তরের উপর কালো ধোঁয়া তৈরি হয়। এর চাপে বরফের স্তরও ফেটে যায়।  ওই ফাটল দিয়ে বেরিয়ে আসে গ্যাস ও ধুলো। পড়ে থাকে মাকড়শার আকারের কিছু দাগ। মঙ্গলগ্রহের সর্বত্র নয়, কিছু জায়গাতেই মাকড়শার মতো ওই ভূখণ্ড চোখে পড়ে। আবার দ্রুত ছড়িয়েও পড়ে না।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget