এক্সপ্লোর

Sunita Williams: প্রহর গোনা শুরু, সুনীতাদের 'ঘরে ফেরার' চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিল NASA

NASA News Update: এর আগে খবর ছিল, সুনীতাদের পৃথিবীতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। ফ্লোরিডা উপকূলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে সপ্তাহের শেষের দিকে।

ওয়াশিংটন : ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে নয় মাসের বেশি সময় ধরে আটকে। কবে, পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামসরা ? এনিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে। এরমধ্যেই এল আরও সুখবর। একদিন আগেই পৃথিবীতে ফিরতে পারেন সুনীতারা। একটু আগেই এই খবর এসেছে নাসার তরফে।

এর আগে খবর ছিল, সুনীতাদের পৃথিবীতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। ফ্লোরিডা উপকূলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে সপ্তাহের শেষের দিকে। মঙ্গল ও বুধবার আবহাওয়া তুলনামূলক ভাল থাকবে, তাই ওই সময়কেই টার্গেট করছে নাসা। সুনীতা, বুচ উইলমোর ছাড়াও ক্রু নাইনে চেপে পৃথিবীতে ফিরবেন আরও ২ নভশ্চর।

কবে সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী সুষ্ঠুভাবে পৃথিবীতে ফিরে আসবেন ? তার প্রহর গোনার কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। গতকাল নাসা থেকে যে খবর পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী, ১৯ মার্চ অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রু৯ ছেড়ে আসবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং বৃহস্পতিবার ২০ মার্চ সকাল ৩টে ৩০ মিনিটে এটি পৌঁছবে পৃথিবীতে। কিন্তু, গতকাল রাতে নাসা এবং স্পেস এক্সের বিজ্ঞানীরা আলোচনা করে তথ্য নিয়ে দেখেছেন, একদিন আগেই আবহাওয়া অনুকূল হতে পারে। সেইজন্য সমুদ্রের ওপর বাতাস আছড়ে পড়বে এবং ঢেউ যে অবস্থায় থাকবে সেগুলো বিবেচনা করে তাঁরা বলছেন, এমনটা হতেই পারে যে আগামীকাল ১৮ মার্চ ভারতীয় সময় ১০টা ৩৫ মিনিটে আনডকিং হবে ক্রু নাইনের এবং ভারতীয় সময় ১৯ মার্চ সকাল ৩টে ২৭ মিনিটে বা ১৭ ঘণ্টা পর ফ্লোরিডা উপকূলে আস্তে আস্তে নেমে আসবে ক্রু নাইন ক্যাপসুলটা। এজন্য আগামীকাল সকালে ৮টা ১৫ মিনিট থেকেই আনডকিংকের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ, ক্রু নাইন ক্যাপসুলের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং ১০টা ৩৫ মিনিট নাগাদ ছেড়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এই তথ্য কিছুক্ষণ আগেই নাসা থেকে পাওয়া গেছে। তবে, আগামীকালই সেটা ছেড়ে আসবে কি না, নাকি পরশু সকালে ৩টে ৩৭ মিনিটে পৌঁছাবে, নাকি বৃহস্পতিবার পৌঁছাবে, সেটা এই মুহূর্তে কেউ জানেন না।

"তবে, পৃথিবীতে ফেরার পর সুনীতাদের বেশ কয়েক মাস নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হবে। তার কারণ মহাশূন্যে নয় মাস থাকার ফলে অনেক ঘটনা ঘটতে পারে। হার্ট দুর্বল হতে পারে। চোখের দৃষ্টিশক্তি কম হতে পারে। ব্রেনে জল জমতে পারে। হাড়ের ঘনত্ব কমতে পারে। শরীরের অনেক ক্ষতি হতে পারে।" এমনই বলছেন বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget