এক্সপ্লোর

Sunita Williams: একটানা মহাকাশে আটকে, হাঁটতে ভুলে গিয়েছেন সুনীতা, তার পরও ইতিহাস রচনা করলেন

Sunita Williams Spacewalk: বৃহস্পতিবার মহাকাশে অভিযানের জগতে নয়া ইতিহাস রচনা করেছেন সুনীতা।

নয়াদিল্লি: মাত্র আটদিনের অভিযানে গিয়ে টানা আটমাস ধরে আটকে মহাকাশে। পৃথিবীতে নিরাপদে তাঁর ফেরা নিয়ে যখন উদ্বিগ্ন সকলে, সেই আবহেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশে ভেসে থাকতে থাকতে হাঁটতে ভুলে গিয়েছেন তিনি। সেই অবস্থাতেও ৫.৫ ঘণ্টা স্পেসওয়াকের নয়া রেকর্ড গড়লেন সুনীতা। (Sunita Williams)

বৃহস্পতিবার মহাকাশে অভিযানের জগতে নয়া ইতিহাস রচনা করেছেন সুনীতা। নবমবারের জন্য সেদিন ফের স্পেসওয়াকে বের হন সুনীতা। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বাইরে সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের সঙ্গে স্পেসওয়াক করেন সুনীতা। আর তাতেই নয়া ইতিহাস রচনা করেছেন সুনীতা। এর আগে পেগি হুইটসনের দখলে সবমিলিয়ে মহাকাশে ৬০ ঘণ্টা স্পেসওয়াকের রেকর্ড ছিল। তাঁকে টপকে ৬২ ঘণ্টা ৬ মিনিট স্পেসওয়াকের রেকর্ড গড়লেন সুনীতা। (Sunita Williams Spacewalk)

তবে এবারের স্পেসওয়াক মোটেই সহজ কাজ ছিল না। কারণ প্রায় আট মাস ধরে মাধ্যাকর্ষণ শক্তিহীন মহাকাশে ভেসে থাকার ফলে হাঁটাই ভুলে গিয়েছেন সুনীতা। স্পেসওয়াকে যাওয়ার আগে আগে ফের হাঁটা শিখতে হয় তাঁকে। পাশাপাশি, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে একটি গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা টেনে বের করে আনতে হয় সুনীতা এবং ব্যারিকে। ডেস্টিনি ল্যাব এবং কোয়েস্ট এয়ারলক থেকে নমুনা সংগ্রহ করতে হয়। কিন্তু অ্যান্টেনাটি আটকে যায়।  প্রায় চার ঘণ্টার চেষ্টায় সেটিকে বের করতে সক্ষম হন সুনীতা এবং ব্যারি। 

ওই অ্যান্টেনা টেনে বের করে আনা গেলেও, বিপদ কাটেনি তখনও। যেভাবে অ্যান্টেনা টেনেহিঁচড়ে বের করেছেন তাঁরা, তাতে মহাকাশযানের কিছু টুকরো ভেসে আসতে পারে, তাঁরা আহত হতে পারেন বলে সতর্ক করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তবে শেষ পর্যন্ত পরীক্ষায় ভালভাবেই উতরে গিয়েছেন সুনীতা এবং ব্যারি। 

যেভাবে ঝুঁকি নিয়ে কাজ করেছেন সুনীতা এবং ব্যারি, তাঁদের প্রশংসায় ভরিয়ে গিয়েছে NASA. কারণ ওই অ্যান্টেনাটি বের করা অত্যন্ত জরুরি ছিল। ওই নমুনার উপর আগামী ভবিষ্যৎ অভিযান অনেকাংশে নির্ভর করছে। বিজ্ঞানীরা দেখতে চান, মহাকাশের প্রতিকূল পরিস্থিতিতে অণুজীব বেঁচে থাকতে পারে কি না, প্রজননে সক্ষম হয় কি না। ভবিষ্যতে চাঁদ এবং মঙ্গল অভিযানের ক্ষেত্রে এই পরীক্ষা সহায়ক হবে।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget