এক্সপ্লোর

Solar Eclipse: মহালয়ার দিনই সূর্যগ্রহণ, কখন লাগছে গ্রহণ, কখন শেষ? কোথা থেকে দেখা যাবে?

Solar Eclipse of 2025 :ভারত বা অন্য কোনও এশীয় দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। মূলত দেখা যাবে দক্ষিণ গোলার্ধে থেকেই। 

Last Solar Eclipse of 2025 : গত পূর্ণিমাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে দেশ। এবার পালা সূর্যগ্রহণের। ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২১ সেপ্টেম্বর। যদিও এই গ্রহণ দেখা যাবে না  ঘটবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে এই  পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে। এছাড়া প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা যেতে পারে।   ভারত বা অন্য কোনও এশীয় দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। মূলত দেখা যাবে দক্ষিণ গোলার্ধে থেকেই। 

আগামী ২১ সেপ্টেম্বর  এই বছরের  দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টার পর  সূর্যগ্রহণ শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাত ৩টে বেজে ২৪ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। বোঝাই যাচ্ছে, সূর্যগ্রহণ যখন হবে, তখন ভারতে তখন রাত। তাই সূর্য গ্রহণ দেখা যাবে না এদেশ থেকে।  সূর্যগ্রহণ যদি দিনের বেলা হয় , তখনই দেখা বা বোঝা যায়। সূর্যগ্রহণ দেখা যাবে না বলে, গ্রহণের আগে  সূতক কাল পালনেরও ব্যাপার নেই। 
 
Earthsky.org জানাচ্ছে,  ২১ সেপ্টেম্বর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, নিউজিল্যান্ড এবং অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদ সূর্য ও পৃথিবীর সরলরেখায় এলে তবে গ্রহণের পরিস্থিতি তৈরি হয়। এই গ্রহণে চাঁদের আবডালে ঢাকবে সূর্যের কিয়দাংশই। তাই সূর্যকে দেখাবে অর্ধচন্দ্রাকার আকৃতির।  একেবিষুবগ্রহণও বলা হচ্ছে । ২৩ সেপ্টেম্বর দিনটিকে জল বিষুব বলা হয়।   বিষুবের ঠিক ২ দিন আগে এই গ্রহণ ঘটবে বলে, অনেকে এই গ্রহণকে বিষুব গ্রহণও বলছে। সাধারণত সেপ্টেম্বরের ২২ বা ২৩ সেপ্টেম্বর তারিখে  দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়। এই দিনে সূর্য নিরক্ষরেখার উপর সোজাসুজি অবস্থানে থাকে।  এর ফলে উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয়, দক্ষিণ গোলার্ধে বসন্তকালের সূচনা হয়। 

বিজ্ঞানীরা সতর্ক করছেন, সূর্যগ্রহণের সময়, খালি চোখে সূর্যের দিকে তাকানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে।এর ফলে দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি হতে পারে। নিরাপদে দেখার জন্য নির্দিষ্ট  চশমা পাওয়া যায়। কিংবা সঠিকভাবে ফিল্টার করা টেলিস্কোপ ব্যবহার করা অপরিহার্য।  সতর্কতা অবলম্বন না করলে, ফল মারাত্মক হতে পারে।  বিজ্ঞানীদের মতে, গ্রহণের সময় কিছুক্ষণ সূর্যের আলোর দিকে তাকানোও চোখের ক্ষতি করতে পারে।            

 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget