এক্সপ্লোর

Science News: মাত্র ৯ দিনে মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের ফিরিয়ে আনল চিন, সুনীতাদের বেলায় সময় লেগেছিল ৯ মাস

Chinese Stranded Astronauts Return: চিনের তিন বিজ্ঞানী সম্প্রতি মহাকাশে আটকে পড়েন,  Chen Dong, Dhen Zhongrui এবং Wang Jie.

নয়াদিল্লি: মাত্র আটদিনের সফরে গিয়ে মহাকাশে ন’মাস আটকে ছিলেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। মহাকাশে আটকে পড়া নিজেদের মহাকাশচারীদের মাত্র ন’দিনে পৃথিবীতে ফিরিয়ে আনল চিন। মহাকাশ থেকে পৃথিবীতে তাঁদের অবতরণের ভিডিও সরাসরি সম্প্রচারিত হয়। জলভাগে নয়, সটান পৃথিবীর মাটিতে পা রাখেন চিনের মহাকাশচারীরা। (Chinese Stranded Astronauts Return)

চিনের তিন বিজ্ঞানী সম্প্রতি মহাকাশে আটকে পড়েন,  Chen Dong, Dhen Zhongrui এবং Wang Jie. ৫ নভেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা লাগে তাঁদের মহাকাশযান Shenzhou 20-র। মহাকাশযানটির জানলায় ফাটল ধরে তাতে। ফলে চিনের নিজস্ব স্পেস স্টেশন Tiangong-এ আটকে পড়েন তাঁরা। (Science News)

ওই তিন মহাকাশচারীকেও দীর্ঘ সময় পৃথিবীর বাইরে থাকতে হবে কি না, সেই নিয়ে উদ্বেগ দেখা দেয়। সেই সময় চিনের তরফে স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। তবে শীঘ্রই সকলকে উদ্ধার করে আনা হবে, পরবর্তী অভিযানের সময়সীমা এগিয়ে আনা হবে বলে জানানো হয়। শেষ পর্যন্ত Shenzhou 21 মহাকাশযান পাঠিয়ে তিনজনকেই ফিরিয়ে আনল চিন। ইনার মঙ্গোলিয়ার দংফেং-এ অবতরণ করেন সকলে।

চিনা সংবাদমাধ্যম Xinhua যে ছবি প্রকাশ করেছে, তাতে লালপতাকা হাতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আর সেই পতাকাকে সাক্ষী রেখেই একে একে মহাকাশযান থেকে বেরিয়ে আসেন তিন মহাকাশচারী। চিন জানিয়েছে, মহাকাশচারীদের ফিরিয়ে আনার বিকল্প এই ব্যবস্থা প্রথম বার সফল ভাবে কার্যকর করা গেল।

নিষ্ক্রিয় হয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহ, রকেটের স্টেজ, দুর্ঘটনার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষকেই মহাকাশ আবর্জনা বলা হয়, যা মহাকাশে ভেসে বেড়ায়। সেগুলির সঙ্গে ধাক্কা লেগে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে মহাকাশে। আবার সেগুলি পৃথিবীতে আছড়ে পড়়লেও মারাত্মক কিছু ঘটতে পারে। এযাবৎ একাধিক ছোটখাটো ঘটনা  ঘটলেও, এই প্রথম মহাকাশযানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটল। 

মহাকাশ আবর্জনা নিয়ে বহু বছর ধরেই সরব বিজ্ঞানীরা। সেগুলি সাফ করা নিয়েও চলছে জোর চর্চা। তবে মহাকাশ আবর্জনা বৃদ্ধির জন্য চিনকেও দোষারোপ করেন অনেকে। ২০০৭ সালে পরীক্ষানিরীক্ষা চালাতে গিয়ে নিজেদের একটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশেই চুরমার করে ফেলে চিন, যা থেকে ৩৫ হাজারের বেশি মহাকাশ আবর্জনার সৃষ্টি হয়। এবারের ঘটনায় তাই চিনের সতর্ক হওয়ার সময় এসেছে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশষ 

তবে এই  দুর্ঘটনার পরও মহাকাশে চিনের কাজকর্ম স্বাভাবিকই রয়েছে। শীঘ্রই তাদের স্পেস স্টেশনে পৌঁছবেন পাকিস্তানের এক মহাকাশচারী। মহাকাশে নিয়মিত রসদও পৌঁছে দেয় চিন।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget