এক্সপ্লোর

Total Solar Eclipse: টানা ৬ মিনিট ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, নেমে আসবে অন্ধকার, এর পর সেই ২১১৪ সালে, থাকব না আমরা কেউ

Total Solar Eclipse 2027: ২০২৭ সালের ২ অগাস্ট, সোমবারের ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

নয়াদিল্লি: অন্ধকারে ডুবে যাবে পৃথিবী। টানা ছ’মিনিট থাকবে না আলো। ২০২৭ সালের ২ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশেষ মুহূর্ত হতে চলেছে। এত দীর্ঘ সময় ধরে সূর্যের পূর্ণগ্রাস অবস্থান অত্যন্ত বিরল। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে এই একবারই পৃথিবী থেকে চাঁদের আড়ালে ঢাকা পড়ে থাকতে দেখা যাবে সূর্যকে। এই সূর্যগ্রহণকে ‘Great North African Eclipse’ বলা হচ্ছে। উপমহাদেশে এখন থেকেই তাই উৎসাহ চোখে পড়ছে। চিত্রগ্রাহক থেকে বিজ্ঞানী, সকলেই মুখিয়ে রয়েছেন। উৎসাহিত সাধারণ মানুষও। (Total Solar Eclipse)

২০২৭ সালের ২ অগাস্ট, সোমবারের ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই সময়ে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে অন্ধকারাচ্ছন্ন থাকবে পৃথিবী। ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। আর সেই কারণেই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের নাম রাখা হয়েছে  ‘Great North African Eclipse’. লিবিয়া এবং মিশরে পূর্ণগ্রাস অবস্থা সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে বলে খবর। (Total Solar Eclipse 2027)

বিজ্ঞানীরা জানিয়েছেন, দুপুর থেকে বিকেলের মধ্যে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ স্পেনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দুপুর ১.৩০টা থেকে ২টোর মধ্য়ে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়া এবং মিশরে ২টো থেকে ২.৩০টের মধ্যে। সৌদি আরবে দুপুর ৩টেয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে অবস্থানের নিরিখে একটু এদিক ওদিক হতে পারে। চাঁদ যখন সূর্যকে ঢাকতে শুরু করবে এবং আড়াল যখন সরে যাবে, সবমিলিয়ে ২.৫ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে। এর মধ্যে ৬ মিনিট ২৩ সেকেন্ড পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যাবে সূর্য। খ্রিস্টপূর্ব ৭৪৩ সালের ১৫ জুনই সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ৭ মিনিট ২৮ সেকেন্ড। ২১১৪ সালের ২৩ অগাস্টে ফের দীর্ঘ সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

২০২৭ সালের ২ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তিনটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ-

  • ওইদিন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে পৃথিবী। ফলে আকাশে আকারে তুলনামূলক ছোট দেখাবে সূর্যকে।
  • আবার ওই একই সময়ে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে চাঁদ। ফলে আকারে তুলনামূলক বড় দেখাবে। 
  • পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে যে ছায়া পড়বে, তা মাটির উপর ক্রমশ সরে সরে যাবে। গোটা গ্রহণপর্বেই এই অবস্থান বজায় থাকবে।

আটলান্টিক মহাসাগরের উপর গ্রহণ শুরু হবে। পৃর্বদিকে ইউরোপ, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার উপর হবে শেষ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর যে অংশ থেকে, তা অত্যন্ত সংকীর্ণ, ২৫৮ থেকে ২৭৫ কিলোমিটার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন অন্ধকারে ডুবে যাবে দক্ষিণ স্পেনের কাদিজ, মালাগা, উত্তর আফ্রিকারল মরক্কো, তানজিয়ার, টেটুয়ান, আলজিরিয়া, টিউনিশিয়া, বেনগাজি, লিবিয়া, মিশরের লাক্সর. সুদানের উত্তর-পূর্ব অংশ, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশ, জেড্ডা, মক্কা, ইয়েমেনের কিছু অংশ এবং সোমালিয়ার উত্তর-পূর্ব অংশ। 

ভারত-সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে না। দেখতে পাবে না উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়ার সিংহভাগ এবং অস্ট্রেলিয়া।

সেরা শিরোনাম

Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget