এক্সপ্লোর

Asteroids Collision: আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA

NASA on Asteroid Collision Today: ওই দুই গ্রহাণুর মধ্যে একটি বিপজ্জনক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: পৃথিবীর নয়া উপগ্রহকে নিয়ে ব্যস্ত সকলে। সেই আবহেই জরুরি ভিত্তিতে সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ৩ অক্টোবর, বৃহস্পতিবার পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাওয়ার কথা দু'টি গ্রহাণুর। সেই নিয়ে সতর্ক করল NASA. কারণ ওই দুই গ্রহাণুর মধ্যে একটি বিপজ্জনক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Asteroids Collision)

বিজ্ঞানীরা জানিয়েছেন, 2024 SD3 গ্রহাণুটির আয়তন ৬৮ ফুট। ছোট আকারের বিমানের সমান প্রায়। সেটিকে 'সম্ভবত বিপজ্জনক' বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। আকার এবং গতিবেগের জন্যই 2024 SD3 গ্রহাণুটিকে নিয়ে উদ্বেগ রয়েছে। যদিও পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই সেটি বেরিয়ে যাবে বলে জানা গিয়েছে। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে যখন থাকবে, দূরত্ব হবে ২৬ লক্ষ ৮০ হাজার কিলোমিটার। গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ৪১ হাজার ৮৩৫ কিলোমিটার। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে নাগাদ পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি। (NASA on Asteroid Collision Today)

সেই তুলনায় দ্বিতীয় গ্রহাণু 2024 SR4 টি আয়তনে কিছুটা ছোট, ৫১ মিটার আয়তনে। 2024 SD3-র চেয়ে পৃথিবীর বেশি কাছে থাকবে সেটি। পৃথিবীর সবচেয়ে কাছা অবস্থানে দূরত্ব হবে ১৪ লক্ষ ৯০ হাজার কিলোমিটার। গতিবেগ ঘণ্টায় ৬৫ হাজার ৬২৯ কিলোমিটার হবে। ভারতীয় সময় অনুযায়ী, রাত ৯টা বেজে ১৯ মিনিটে এটি পৃথিবীকে অতিক্রম করবে। 

NASA-র Jet Propulsion Laboratory এই মুহূর্তে ওই দুই গ্রহাণুর উপর নজরদারি চালাচ্ছে। একটি গ্রহাণুর নাম রাখা হয়েছে 2024 SD3, অন্যটির 2024 SR4. আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে তারা। এমনিতে তাদের গতিপথ নিয়ে বিপদের কোনও ঝুঁকি নেই। কিন্তু ছুটে যাওয়ার সময় কোনও বিপদ ঘটতে পারে কি না, কী হয় সেদিকে নজর রয়েছে বিজ্ঞানীদের। 

তবে মহাজাগতিক এই ঘটনা গবেষণার কাজে বিজ্ঞানীদের সাহায্য করবে। সৌরজগৎ সৃষ্টির সময় থেকে মহাজগতে যে সমস্ত বস্তুসমূহ রয়েছে, তাদের সম্পর্কে সঠিক ধারণা মিলবে বলে আশা। পাশাপাশি, তারা পৃথিবীর জন্য বিপদ ডেকে আনতে পারে কি না, সেই নিয়েও সম্যক ধারণা পেতে আগ্রহী বিজ্ঞানীরা।  যে কারণে লাগাতার নজরদারি চলছে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনও মহাজাগতিক বস্তুর আয়তন যদি ২৫ মিটার বা ৮২ ফুটের কম হয়, সেক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশের পর ঘর্ষণেই পুড়ে ছাই হয়ে যাবে। এর চেয়ে সামান্য বড় বস্তু যদি আছড়ে পড়ে, তাহলে যেখানে আছড়ে পড়বে, সেই এলাকায় ক্ষয়ক্ষতি হবে। কিন্তু ১ কিলোমিটার আয়তনের কোনও বস্তু যদি আছড়ে পড়ে, সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে, যার প্রভাব গোটা পৃথিবীতে অনুভূত হতে পারে। NASA-র Planetary Defence Coordination Office আকাশ পথে নজরদারি চালায়, যাতে সম্ভাব্য বিপদ থেকে আগেভাগে সতর্ক করা যায় সকলকে।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget