এক্সপ্লোর

দেখুন: দুরন্ত ক্যাচে সমালোচকদের মুখের মতো জবাব, সোশ্যাল মিডিয়া মাতল মাহি-বন্দনায়

নয়াদিল্লি : গতকাল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলে নেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দুরন্ত ক্যাচ ধরে সবার নজর কেড়ে নিলেন মাহি। পুনেতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ধোনির এই ক্যাচ সম্ভবত ২০১৮-কে কোনও উইকেটরক্ষকের নেওয়া সেরা ক্যাচ। দুরন্ত রিফ্লেক্সে ধোনি বুঝিয়ে দিলেন তাঁর ফিটনেস নিয়ে সংশয়ের কোনও অবকাশ তো নেই-ই, বরং এ বিষয়ে তিনি তরুণ ক্রিকেটারদের চেয়ে কোনও অংশে পিছিয়ে নেই। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার চন্দ্রপল হেমরাজ জসপ্রিত বুমরার বলে একটি চার ও ছয় মারেন। এরপরই লেংথ পরিবর্তন করেন বুমরাহ। তাঁর বল মাঠের বাইরে উড়িয়ে দিতে চেয়েছিলেন হেমরাজ। বল তাঁর ব্যাটের টপ এজে লেগে শূন্যে উঠে যায়। বল যেখানে মাটিতে পড়ছিল, সেখানে কোনও ফিল্ডার ছিলেন না। ব্যাটসম্যানরা রান নিতে দৌড় শুরু করেন। তখন মনে হচ্ছিল, বল নির্ঘাত মাটিতে পড়ে যাবে। কিন্তু অন্য কিছু ভাবছিলেন মাহি। ৩৭ বছরের মাহি বলের দিকে লক্ষ্য রেখে ফাইন লেগের দিকে দৌড় শুরু করেন। বেশ কিছুটা স্প্রিন্ট টেনে বলের কাছে পৌঁছে যান। শেষমুহূর্তে মাটিতে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করেন ভারতের উইকেটরক্ষক। ব্রেকথ্রু পেয়ে যায় ভারত। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া মাহি-বন্দনায় মেতে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ইউজারদের একটা অংশ ওই ক্যাচের ভিডিও ও ছবি পোস্ট করে নির্বাচকদের খোঁচা দিতে কসুর করেননি। ২০০৪-এ অভিষেকের পর এই প্রথম কোনও সিরিজে বাদ পড়লেন মাহি। যদিও নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ সাফ জানিয়েছেন যে, ধোনির টি ২০ কেরিয়ার শেষ হয়ে গেল, এমন ধরে নেওয়ার কোনও কারণই নেই। বিকল্পকে তৈরি রাখতেই তাঁকে পরের দুটি সিরিজের দলে রাখা হয়নি। এ ব্যাপারে প্রসাদ বলেছেন, দ্বিতীয় উইকেটরক্ষকের জায়গায় অন্য উইকেটরক্ষকদের দেখে নিতে চাইছেন তাঁরা।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
Vaibhav Sooryavanshi: 'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
Bronson Reed Passes Away: মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া
মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া
NZ vs IND Day 2: আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget