এক্সপ্লোর

Rohit Sharma: পরের বছর টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারেন রোহিত ?

South Africa Tour: টি২০-তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট থেকে বিসিসিআইয়ের কাছে বিরতির আবেদন জানিয়েছিলেন রোহিত শর্মা

নয়াদিল্লি : পরের বছর বসছে টি২০ বিশ্বকাপের আসর। কিন্তু, কার নেতৃত্ব ভারত পরবর্তী বিশ্বকাপ অভিযান চালাবে ? তা নিয়ে চলছে নানান জল্পনা। বিশেষ করে রোহিত শর্মার নেতৃত্বে ভারত একদিনের বিশ্বকাপে স্বপ্নের ফর্ম দেখানোর পর, টি২০ বিশ্বকাপের নেতৃত্ব নিয়ে নানা বিষয় উঠে আসছে।

টি২০-তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট থেকে বিসিসিআইয়ের কাছে বিরতির আবেদন জানিয়েছিলেন রোহিত শর্মা। ওই সফরেই দুটি টেস্টের জন্য সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। ডিসেম্বরের ২৬ থেকে যা শুরু হবে। এদিকে সীমিত ওভারের ক্রিকেট থেকে ব্রেক চেয়েছেন বিরাট কোহলিও। এই পরিস্থিতিতে টি২০ ও একদিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন যথাক্রমে সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। তবে, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলতে রোহিত যদি রাজি থাকেন, তাহলে পরের বছর অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য সহজাত পছন্দ থাকবেন না হার্দিক পাণ্ড্য

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'রোহিতকে টি২০-র অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, উনি ছুটি কাটাতে ইংল্যান্ড গেছেন। বিশ্বকাপ পর্যন্ত চার মাসের চাপা মরসুম কাটানোয় আরও কিছুটা ব্রেক চাইছেন রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে ওঁর ড্রেসিং রুমের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। এই পরিস্থিতিতে রোহিত যদি টি২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে রাজি হন, তাহলে তাঁকেই দায়িত্ব তুলে দেওয়া হবে।' 

২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলতে অনিচ্ছুক ছিলেন হিটম্যান। কারণ, তিনি ৫০ ওভারের ক্রিকেটে মনযোগ দিতে চেয়েছিলেন। একদিনের ক্রিকেটে নির্বাচিত অধিকাংশ ক্রিকেটারই হয় টেস্ট খেলেন না, নতুবা টি২০ খেলেন না। মাত্র তিন জন ক্রিকেটার সব ফর্ম্যাটেই রয়েছেন- শ্রেয়স আইয়ার, মুকেশ কুমার ও ঋতুরাজ গায়কোয়াড। টি২০ ক্রিকেট থেকে বাদ পড়েছেন অক্ষর পটেল। সিরিজের জন্য নতুন সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা। 

এদিকে, প্রত্যাশা মতোই জাতীয় নির্বাচক কমিটি কোনা ভরতকে টেস্ট স্কোয়াডে নির্বাচিত করেনি। টেস্ট ম্যাচে হাতে গ্লাভস গলাবেন কে এল রাহুল। রাহুল কিপার থাকলে, দুই মিডল অর্ডারের ব্যাটার- শ্রেয়স আইয়ার ও রিজার্ভ ব্যাটার গায়কোয়াডেরও সুযোগ খুলে যাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget