এক্সপ্লোর

Novak Djokovic: সাঁইত্রিশেও একইরকম খিদে, নতুন বছরে কী লক্ষ্যপূরণ করতে চাইছেন জোকার?

Novak Djokovic Update: এই বছর কোনও গ্র্যান্ডস্লামই জিততে পারেননি জোকার। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে সেমিতে ইতালির ২৩ বছর বয়সি বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে হারতে হয়েছিল।

বেলগ্রেড: রজার ফেডেরার (Rogger Federer) অবসর নিয়ে ফেলেছেন। রাফায়েল নাদালও (Rafael Nadal) অবসর নিয়েছেন। টেনিসকে বিদায় জানিয়েছেন অ্য়ান্ডি মারেও। টেনিসের ফ্যাব ফোরের একমাত্র তিনিই বর্তমানে পেশাদার টেনিসে এখনও খেলছেন। তিনি নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকার চলতি বছরে কোনও গ্র্যান্ডস্লামই জিততে পরেননি। গত বছর চারটি গ্র্যান্ডস্লামের তিনটি জিতেছিলেন। কিন্তু ২০২৪ সালটা একেবারেই ভাল যায়নি সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিকের। ফের আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে দেখা যাবে সার্বিয়ান টেনিস তারকাকে।

২০১৭ সালে শেষবার এমনটা হয়েছিল যে বছর কোনও গ্র্যান্ডস্লামই জিততে পারেননি জোকার। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে সেমিতে ইতালির ২৩ বছর বয়সি বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে হারতে হয়েছিল। সিনারের বিরুদ্ধে অক্টোবরে সাংঘাই মাস্টার্সেও হারতে হয়েছিল জোকারকে। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই নাম তুলে নিয়েছিলেন জোকার এরপর হাঁটুর চোটের জন্য। ২১ বছরের কার্লোস আলকারাজের বিরুদ্ধে উইম্বলডনের মঞ্চে হেরে রানার্স আপ হতে হয়েছে সার্বিয়ান তারকাকে। তাহলে কি জোকার জামানার সমাপ্তি? 

এমনটা অবশ্য মনে করছেন না কিংবদন্তি এই টেনিস তারকা। জোকার বলছেন, ''আমি এখনও মনে করি যে আমার পক্ষে পেশাদার টেনিস সর্বোচ্চ পর্যায়ে খেলা সম্ভব। তবে সিনার ও আলকারাজ নিজেদের বিশ্বের সেরা প্লেয়ার হিসেবে তুলে ধরেছে সাম্প্রতিক সময়ে। জেভেরভকেও ভুললে চলবে না।'' এক সাক্ষাৎকারে নোভাক আরও বলেন, ''ওরা প্রত্যেকেই ম্য়াচ জেতার ও খেতাব জেতার অন্য়তম দাবিদার। কিন্তু মানসিক ও শারীরিক ভাবে আমিও প্রস্তুত টেনিস কোর্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য়। আমি মনে করি এখনও আমি ওদের সমানভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারি।''

আগামী বছরে নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে জোকার বলেন, ''আগামী বছর আমি আরও বেশি করে টুর্নামেন্ট খেলতে চাই। গ্র্যান্ডস্লাম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি জয়ের জন্য নিজের সেরাটা দিতে চাই। অবশ্যই আমার শরীর কতটা সায় দেয়, তা দেখতে হবে।''

নতুন মরশুমে নোভাক জকোভিচের কোচের দায়িত্বে দেখা যাবে অ্যান্ডি মারে। আগামী বছর অস্ট্রেলিয়ার ওপেনের মঞ্চেই কোর্টে যখন মাতাবেন জোকার, তখন গ্যালারিতে তাঁর গুরুর দায়িত্বে দেখা যাবে প্রাক্তন ব্রিটিশ টেনিস প্লেয়ারকে। প্যারিস অলিম্পিক্সে শেষবার কোর্টে নেমেছিলেন মারে। এরপরই অবসর নেন তিনি। অন্য়দিকে সোনা জিতেছিলেন সেই টুর্নামেন্টেই জকোভিচ। গত ২৩ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় জোকার ঘোষণা করেন যে মারে তাঁর পরবর্তী কোচ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget