এক্সপ্লোর

৪-১ সিরিজ হারলেও দারুণ লড়াই করেছে ভারত, বললেন কোহলি

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ হেরেছে ভারত। কিন্তু ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এই ফলাফল দেখলে বোঝা যাবে না যে সিরিজে তাঁর দল কীভাবে লড়াই করেছে। তিনি বলেছেন, ইংল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে। তাই ১-৪ স্কোরলাইন ঠিকই আছে। কিন্তু লর্ডস টেস্ট ছাড়া বাকিগুলিতে আমরা পর্যুদস্ত হয়নি। ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোহলি বলেছেন, আমরা যে রকম ক্রিকেট খেলেছি, তা হয়ত স্কোরকার্ড দেখে বোঝা সম্ভব নয়। কিন্তু দুই দলই জানি, সিরিজে কড়া টক্কর হয়েছিল। কোহলির মতে সিরিজটা টেস্ট ক্রিকেটের একটা ভালো বিজ্ঞাপন হয়ে থাকল। তিনি বলেছেন, দুটি দলই জয়ের লক্ষ্যে খেললে দর্শকরা মাঠে আসবেন এবং খেলা দেখবেন। কোহলি বলেছেন, ইংল্যান্ড পেশাদার দল এবং আমরা বুঝেছি যে, দুই-তিন ওভারেই ম্যাচের দিশা বদলে যেতে পারে। তিনি বলেছেন, ইংল্যান্ডও ড্রয়ের জন্য খেলেনি। ওরাও সাহসী ক্রিকেট খেলেছে এবং আমরাও। তাই এ ধরনের সিরিজে ড্র দেখতে পাওয়া যায় না। শেষ টেস্টে দলের দ্বিতীয় ইনিংস দুই শতরানকারী ব্যাটসম্যান কে এল রাহুল ও ঋষভ পন্তের ভূয়সী প্রশংসা করেছেন। এই দুই তরুণ ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিং ওভাল টেস্টের পঞ্চম তথা চূড়ান্ত দিনে একটা সময় জয়ের স্বপ্ন দেখিয়েছিল ভারতকে। কোহলি বলেছেন, দুই তরুণ খেলোয়াড়কে কৃতিত্ব দিতেই হয়। ওদের জন্য আমি খুবই আনন্দিত এবং ওদের এই খেলা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথাই তুলে ধরেছে। আসলে সিরিজে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। কোহলি বিশেষ করে পন্তের প্রশংসা করেছেনষ পন্ত অভিষেক সিরিজেই তাঁর প্রথম সেঞ্চুরি গতকাল করেছেন। তিনি বলেছেন, পন্ত প্রচুর দৃঢ়তা ও অদম্য মানসিকতার পরিচয় দিয়েছে। আমাদের দলে চরিত্র রয়েছে এবং আমাদের কিছুটা অভিজ্ঞতা প্রয়োজন। সিরিজ হারলেও ভারতীয় দলের অনেক কিছু ইতিবাচক দিক উঠে এসেছে বলেও মন্তব্য করেছেন অধিনায়ক। তিনি বলেছেন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী কালে ভালো ফল করতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
Rishabh Pant: লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
IPL 2026: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
KKR vs DC Match Highlights: রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget