এক্সপ্লোর

IND vs AUS: লাঞ্চের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৩৬২ রান বোর্ডে তুলল ভারত

Border Gavaskar Trohpy: প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের লাঞ্চের বিরতিতে বিরাট কোহলির সঙ্গে ব্যাট করছেন কে এস ভরত। 

আমদাবাদঃ লাঞ্চের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৩৬২ রান বোর্ডে তুলল ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের লাঞ্চের বিরতিতে বিরাট কোহলির সঙ্গে ব্যাট করছেন কে এস ভরত। শুভমন গিল ১২৮ রান করে গতকাল প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এদিন বিরস্টের সঙ্গে জাডেজা নেমেছিলেন ক্রিজে। কিন্তু চতুর্থ দিনের জাডেজাই অজিদের প্রথম শিকার হন। ২৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার।

এরপর কে এস ভরতকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া শুরু করেন বিরাট। লাঞ্চের বিরতিতে ৮০ রানে অপরাজিত রয়েছেন তিনি। কে এস ভরতের সামনেও রয়েছে নিজের প্রথম টেস্ট অর্ধশতরানের সুযোগ।

তবে এখনও পর্যন্ত ম্যাচের যা গতি প্রকৃতি তাতে প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আমদাবাদ টেস্ট ড্র হতে পারে। সেক্ষেত্রে সিরিজ জিতবে ভারতই। চার টেস্ট ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই ম্যাচ ড্র হলে একই ব্যবধানে সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও নিশ্চিত হয়ে যাবে ভারতের। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় দল কারা হবে তা নিয়ে লড়াই ভারত ও শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলে ভারতই ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকবে।

আমদাবাদ টেস্টে (Ahmedabad Test) পাল্টা লড়াই করছে ভারতীয় ব্যাটাররা (Indian Batsmen)। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে ম্যাচের তৃতীয় দিন চা পানের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৮৮-২। ঝকঝকে সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ২৩৫ বলে ১২৮ রান করে ফেরেন শুভমন। তাঁর ইনিংসে রয়েছে বারোটি ৪ ও একটি ৬। চা পানের বিরতির পরে নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। 

আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান, রোহিত শর্মা ও শুভমন, দিনের শুরুটা ভাল করেছিলেন। তবে ৩৫ রান করার পরে ম্যাথিউ কুনেমানের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। ৩৫ রান করেছেন ভারতীয় দলের অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারা জুটি বাঁধেন শুভমনের সঙ্গে এবং ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে শুভমন এবং পূজারা ১১৩ রানে পার্টনারশিপ গড়েন। এরপরে টড মার্ফির বলে পূজারা এলবিডব্লিউ হয়ে যান ব্যক্তিগত ৪২ রানে।

 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget