এক্সপ্লোর
রেস ওয়াকে সোনা ৯২ বছরের প্রাক্তন নৌসেনার

পার্থ: ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫,০০০ মিটার রেস ওয়াকে সোনা জিতলেন ৯২ বছর বয়সি প্রাক্তন নৌসেনা কমোডর ভি শ্রীরামুলু। বিশাখাপত্তনমের বাসিন্দা এই অ্যাথলিট ৯০ থেকে ৯৫ বছর বয়সিদের ইভেন্টে যোগ দেন। সেখানেই তিনি সোনা জিতেছেন। শ্রীরামুলু দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন। বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। এই বয়সেও তিনি নিয়মিত অনুশীলন করেন। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় আরও দুটি ইভেন্টে যোগ দিতে চলেছেন শ্রীরামুলু। একটি হল ১০ কিমি হাঁটা এবং অন্যটি ২০ কিমি হাঁটা। এই দুটি ইভেন্টেও সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















