এক্সপ্লোর

MS Dhoni in Cricket: সঙ্গকারাকে বিভ্রান্ত করে দ্বিতীয়বার টসের দাবি, সেদিন শুরু থেকেই মাইন্ডগেম খেলছিলেন ধোনি

MS Dhoni in Cricket: ধোনির সেই ছক্কার পোস্টার এখনও অনেকের মোবাইল বা ল্যাপটপের কভার পিকচার। সেই ম্যাচে ৭৯ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক।

মুম্বই: ''ধোনি ফিনিশস অফ ইন স্টাইল... আ ম্যাগনিফিসিয়েন্ট স্ট্রাইক ইনটু দ্য ক্রাউড! ইন্ডিয়া লিফ্ট দ্য ওয়ার্ল্ড কাপ আফটার ২৮ ইয়ার্স...''

১০ বছর আগে রবি শাস্ত্রীর মুখ থেকে বেরোনো এই লাইনগুলো যেন মিথ হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। ১৯৮৩ কপিলের পর ২০১১ ধোনির হাত ধরেই সেদিন বিশ্বকাপ জেতে ভারত। নুয়ান কুলশেখরাকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সেই মাহেন্দ্রক্ষণ। ওয়াংখেড়ের রঙিন রাতকে আরও মায়াবী করে তুলেছিল শাস্ত্রীর কমেন্ট্রি। ধোনির সেই ছক্কার পোস্টার এখনও অনেকের মোবাইল বা ল্যাপটপের কভার পিকচার। সেই ম্যাচে ৭৯ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। ওস্তাদের মার.. সিরিজে আজকের প্রতিবেদন সেই ইনিংস নিয়েই। 

২০১১ সালের আগে পর্যন্ত কোনও আয়োজক দেশই বিশ্বকাপ জেতেনি। কিন্তু এয়ারপোর্ট থেকে হোটেল লাউঞ্জ, বারবার এই একটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল এমএসডিকে। কাঁধের ওপর প্রত্যাশার পারদ আরও বেশি ছিল কারণ ঝুলিতে একটি বিশ্বকাপ আগে থেকেই ছিল বলে। চাপের প্রতিফলন খেলাতেও পড়েছিল। তাঁর ম্যাচ রিডিং নিয়ে প্রশ্ন না থাকলেও ধোনির ব্যাট নিশ্চুপ ছিল গোটা টুর্নামেন্টেই। ফাইনালের আগে ৮ ম্যাচে সর্বসাকুল্যে সংগ্রহ মাত্র ১৫০ রান। কিন্তু ওই যে কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে...২ এপ্রিল ফাইনালের রাতই সেদিন নিজের জন্য ঠিক করে রেখেছিলেন ধোনি।

ম্যাচের শুরুতেই একটি আজব কাণ্ড ঘটল। শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সঙ্গাকারা ও ধোনির সঙ্গে টসের সময় উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি জেফ ক্রো। ধোনি কয়েন তুলতেই সঙ্গকারা বললেন হেড। কিন্তু তা শুনতে পাননি ভারত অধিনায়ক। কিছুটা বিভ্রান্তি তৈরি হল। ম্যাচ রেফারিও কিছু বুঝে উঠতে পারলেন না। ঠিক করা হল ফের টস করা হবে। দ্বিতীয়বারও হেড পড়ল। সঙ্গ টস জিতলেন। ব্যাটিং নিলেন। কিন্তু কোথাও একটা খেলার শুরুতেই ঘরের মাঠ, চেনা সমর্থক, চেনা পরিবেশে মাইন্ডগেম খেলা শুরু করে দিয়েছিলেন ধোনি।

এখানেই শেষ নয়। ২৭৫ রান তাড়া করতে নেমে দ্রুত ফিরে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ। গৌতম গম্ভীরের সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়়ে ফিরে গেলেন বিরাট কোহলিও। ১১৪ রান ৩ উইকেট পড়ে গিয়েছে ভারতের। অবধারিতভাবেই সেই সময় যুবরাজ সিংহের নামার কথা। গোটা টুর্নামেন্টেই পাঁচ নম্বরে ব্যাট করছিলেন যুবি। কিন্তু সবাইকে চমকে দিলেন আবার ধোনি। নিজেকে ব্যাটিং অর্ডারে তুলে আনলেন ওপরে। কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন কুমার সঙ্গকার ও লঙ্কা ব্রিগেডও। যুবি সেই টুর্নামেন্টে ব্যাটে- বলে ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু তাঁকে নামতে দেননি ধোনি। কোচ গ্যারি কার্স্টেনকে নিজেই গিয়ে জানিয়েছিলেন যে মাঠে নামবেন তিনি। যার কারণ পরে জানিয়েওছিলেন, আর তা হল মুরলিথরনকে সামলানো।

আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির অধিনায়কত্বে খেলেছিলেন মুরলি। নেটে খুব কাছ থেকে তাঁকে সামলেছিলেন। তাছাড়া বিষাক্ত দুসরার সামনে কিছুটা নড়বড়ে ছিলেন যুবি। তাই ডানহাতি-বাঁহাতি ব্যাটিং কম্বিনেশনে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে চেয়েছিলেন ধোনি। মোক্ষম সময়ে কিংবদন্তি অফস্পিনারকে পাল্টা আক্রমণের ভাবনা থেকেই ২২ গজে নামা। যেই স্ট্র্যাটেজি সফলও হয়ে যায়। লঙ্কা বোলিং আক্রমণকে তুলোধনা করে ৮টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকালেন এমএসডি। অন্যদিকে ৮ ওভার বল করে ৩৯ রান দিলেও কোনও উইকেটই তুলতে পারেননি প্রাক্তন লঙ্কা স্পিনার।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান বোর্ডে তুলেছিলন প্রথমে শ্রীলঙ্কা। শতরানের ইনিংস খেলেছিলেন মাহেলা জয়বর্ধনে। যদিও তা বুমেরাং হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া। সেদিন গৌতম গম্ভীরের ব্যাট থেকেও এসেছিল ম্যান উইনিং ৯৭ রানের ইনিংস। কিন্তু ধোনির অপরাজিত ৯১ রানের ইনিংসটিই শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget