এক্সপ্লোর

Laxmiratan Shukla Exclusive: রাজনীতিতে আরও সৌজন্য দেখতে চাই, বলছেন লক্ষ্মীরতন

মন্ত্রিত্ব ছেড়েছেন, সরে দাঁড়িয়েছেন রাজনীতি থেকেই। লক্ষ্মীরতন শুক্ল এখন ব্যস্ত কোচিংয়ে। এবিপি লাইভকে বললেন, রাজনীতিতে আরও 'জেন্টলম্যান্স গেম' দেখতে চান। কারণ দিনের শেষে সকলেই বন্ধু।

কলকাতা: ক্রিকেট খেলতে খেলতেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেছিল। শাসক দলের টিকিটে বিধায়ক হন। পেয়েছিলেন গুরুদায়িত্বও। রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী হয়েছিলেন। যদিও লক্ষ্মীরতন শুক্লর (Laxmiratan Shukla )রাজনীতির সফর দীর্ঘ ছিল না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে মন্ত্রিত্ব ছাড়েন। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে বিরোধী শিবিরেও নাম লেখাননি তিনি। সরে দাঁড়িয়েছিলেন রাজনীতি থেকেই। কিন্তু কেন রাজনীতি ছাড়লেন জাতীয় দল তথা বাংলার প্রাক্তন এই ক্রিকেটার? সম্প্রতি বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন। এবিপি লাইভের প্রশ্নে সমস্ত কৌতূহল নিরসন করলেন লক্ষ্মীরতন নিজেই।

লক্ষ্মীরতন বললেন, 'আমি খেলাধুলোকে আরও বেশি সময় দিতে চেয়েছিলাম। রাজনীতির জন্য আমার বয়স বেশ কম। সদ্য চল্লিশ পেরিয়েছি। রাজনীতিতে যাওয়ার জন্য অনেক সময় রয়েছে। আমার মনে হয়েছে বাংলার খেলাধুলোকে অনেক কিছু দেওয়ার আছে। শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, টেনিস, কবাডি, সব খেলার উন্নয়নে কাজ করতে চাই। শুধু ক্রিকেটের জন্য রাজনীতি ছাড়িনি। খেলাধুলোর জন্য রাজনীতি থেকে সরে থাকছি। আমার মনে হয় খেলাধুলোর দুনিয়ায় আমাকে অনেক বেশি প্রয়োজন। রাজনীতিতে অনেক গুণী লোকজন রয়েছেন।'

এক সময়কার দুই সতীর্থ মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা রাজনীতিতে এসেছেন। দুজনই নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। মনোজ তো তাঁর ফেলে যাওয়া জায়গাতেই দায়িত্ব পেয়েছেন। হয়েছেন রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী। কথা হয় দুজনের সঙ্গে? লক্ষ্মীরতন বলছেন, 'ভোটের পর দুজনকেই অভিনন্দন জানিয়েছিলাম। সবাই ভাল কাজ করুক, মন দিয়ে কাজ করুক। মনোজ তো এবছর বাংলার হয়ে খেলবেও। প্রস্তুতি নিচ্ছে। দিন্দা বেঙ্গালুরুতে লেভেল টু কোচিং কোর্স করতে গিয়েছিল। এটা খুব ভাল দিক যে, ওরা ক্রিকেটের সংস্পর্শেই রয়েছে। একইসঙ্গে ওরা নিজেদের বিধানসভা এলাকাকেও দেখুক। দুজনে আলাদা আলাদা দল থেকে জিতেছে। রাজনীতিতে ভাল মানুষ থাকাটা খুব গুরুত্বপূর্ণ।'

তবে রাজনৈতিক হানাহানি যেন ক্ষতবিক্ষত করছে বাংলার প্রাক্তন অধিনায়ককে। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার বলছেন, 'দিনের শেষে আমরা সবাই বন্ধু। সাধারণ মানুষকেও এটাই বলব যে, ম্যাচের পর দুই প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা হাত মিলিয়ে নেয়। রাজনীতিতেও সেই ছবি দেখতে চাই। সৌজন্য দেখতে চাই। রাজনীতিতেও আরও একটু জেন্টলম্যানস গেম দেখতে চাই।'

বাংলার তরুণ ক্রিকেটারদের তৈরি করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন লক্ষ্মীরতন। ভবিষ্যতেও খেলার মাঠেই আরও বেশি করে জড়িয়ে রাখতে চান নিজের অস্তিত্ব।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget