এক্সপ্লোর

Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা

ABP Exclusive: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বাংলার পেসারকে। টেস্ট দলে শামির নাম থাকলেও, ভারতীয় বোর্ড জানিয়েছে যে, ফিট থাকলে তবেই খেলবেন ডানহাতি পেসার!

সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) তাঁর আগুনে বোলিং হইচই ফেলে দিয়েছিল। টুর্নামেন্টের শুরুর চার ম্যাচে ভারতের (Team India) প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছিল শার্দুল ঠাকুরকে। তবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) চোট তাঁর জন্য প্রথম একাদশের দরজা খুলে দেয়। আর মাঠে নেমে মহম্মদ শামি (Mohammed Shami) প্রমাণ করে দেন, তাঁকে বসিয়ে রাখা কত বড় ভুল ছিল টিম ম্যানেজমেন্টের। ৭ ম্যাচে ২৪ উইকেট। ভারত বিশ্বচ্যাম্পিয়ন না হলেও, শামিই টুর্নামেন্টের সেরা বোলারের স্বীকৃতি পান।

কিন্তু আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বাংলার পেসারকে। টেস্ট দলে শামির নাম থাকলেও, ভারতীয় বোর্ড জানিয়েছে যে, ফিট থাকলে তবেই খেলবেন ডানহাতি পেসার! কিন্তু কী হয়েছে শামির? কেনই বা তাঁর ফিটনেস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা?

বিশ্বকাপের ঠিক পরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সেই সিরিজের দলে শামিকে রাখা হয়নি। বিশ্বকাপে খেলার ধকল থেকে ক্রিকেটারদের মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা করার লক্ষ্য নিয়েই রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের পাশাপাশি শামিকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে ফিরবেন শামি।

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যে দল ঘোষণা করা হয়, সেখানে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে শামির নাম না দেখে অবাক হন অনেকে। সবচেয়ে বড় কথা, টেস্ট দলে বাংলার পেসার থাকলেও, ভারতীয় বোর্ড জানায় ফিট হলে তবেই খেলবেন শামি।

একদিন আগেই বিজয় হাজারে ট্রফিতে বাংলার ম্যাচ দেখতে মুম্বই সংলগ্ন থানে-তে গিয়েছিলেন শামি। বাংলার হয়ে খেলছেন তাঁর ভাই মহম্মদ কাইফ। ভাইয়ের সঙ্গে সময় কাটান জাতীয় দলের পেসার। বাংলা দলের সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গেও খোশমেজাজে আড্ডা মারেন। তাঁকে দেখে কোনওভাবেই আনফিট মনে হয়নি। তাহলে রাতারাতি কী হল ভারতীয় ফাস্টবোলারের?

খোঁজ নিয়ে জানা গেল, শামির গোড়ালিতে চোট রয়েছে। গোড়ালি বেশ ফুলেও রয়েছে। আপাতত মুম্বইয়ে চিকিৎসা চলছে শামির। বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি বলছিলেন, 'শামি চিকিৎসা করাতেই মুম্বই এসেছে। ডাক্তার দেখানোর পর আমাদের ম্যাচ ছিল যে মাঠে, সেখানে এসেছিল। ওর গোড়ালির চিকিৎসা চলছে।'

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল (Team India)। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। সব শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তিন সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচিত হল বৃহস্পতিবার। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে-তে শুরু হবে প্রথম টেস্ট। শামির গোড়ালির চোট পুরোপুরি সারলে তবেই সেই ম্যাচে দেখা যাবে।

নির্বাচিত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার, মহম্মদ শামি*, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও প্রসিদ্ধ কৃষ্ণ।

*ফিট হলে খেলবেন শামি।

টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।

ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget