এক্সপ্লোর

Big Bash League: দেখুন- বিগ ব্যাশ লিগে অদ্ভূত ঘটনা! একই বলে ‘উইকেটের দুই প্রান্তেই রান আউট’ ব্যাটসম্যান

Big Bash League Update: ক্রিকেট মাঠে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যায়, যাতে দর্শকরাই শুধু নন, খেলোয়াড়রাও অবাক হয়ে যান। এমনই একটি ঘটনা ঘটল বিগ ব্যাশ লিগের ম্যাচে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার ওয়েদারল্যান্ড একই বলে উইকেটের দুই প্রান্তেই রান আউট হলেন। দুই প্রান্তেই ক্রিজের বাইরেই থেকে গেলেন তিনি। ইনিংসের দশম ওভারে এই অদ্ভূত ঘটনা ঘটে। ওয়েদারল্যান্ডের সঙ্গী ব্যাটসম্যান ফিলিপ সল্ট সিডনি থার্ডার্সের বোলার ক্রিস গ্রিনের দিকে শট খেলেন।

নয়াদিল্লি: ক্রিকেট মাঠে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যায়, যাতে দর্শকরাই শুধু নন, খেলোয়াড়রাও অবাক হয়ে যান। এমনই একটি ঘটনা ঘটল বিগ ব্যাশ লিগের ম্যাচে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার ওয়েদারল্যান্ড একই বলে উইকেটের দুই প্রান্তেই রান আউট হলেন। দুই প্রান্তেই ক্রিজের বাইরেই থেকে গেলেন তিনি। ইনিংসের দশম ওভারে এই অদ্ভূত ঘটনা ঘটে। ওয়েদারল্যান্ডের সঙ্গী ব্যাটসম্যান ফিলিপ সল্ট  সিডনি থার্ডার্সের বোলার ক্রিস গ্রিনের দিকে শট খেলেন। বল গ্রিনের বাঁহাতে লেগে নন স্ট্রাইকার প্রান্তের উইকেটে লাগে।  নন-স্ট্রাইকার ওয়েদারল্যান্ড তখনও ক্রিজের বাইরেই ছিলেন। আর ওই সময় সল্ট তো আর বুঝতে পারেননি যে, বোলারের হাতে বল লেগে উইকেট ভেঙে দেওয়ার সময় ক্রিজের বাইরে ছিলেন গ্রিন। বল উইকেটে লেগে অন্যদিকে চলে যাওয়ায় তিনি একটা রান নিতে ডাকেন ওয়েদারল্যান্ডকে। কিন্তু ওয়েদারল্যান্ড তখন বলের দিকেই তাকিয়ে। পরে তিনিও সল্টের ডাকে সাড়া দিয়ে রান নিতে দৌড়ন। কিন্তু ততক্ষণে ফিল্ডার স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে দিয়েছেন। উইকেটরক্ষক স্যাম বিলিং বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন। তখন ওই প্রান্তেও ক্রিজের বাইরেই থেকে গেলেন ওয়েদারল্যান্ড। কিন্তু যেহেতু একই ব্যাটসম্যানকে একই বলে দুবার আউট দেওয়া যায় না, সেহেতু নন-স্ট্রাইকিং প্রান্তেই তাঁকে রান আউট ঘোষণা করা হয়। ওয়েদারল্যান্ডকে প্যাভিলিয়নে ফিরতে হয়।
ওই সময় পরিস্থিতি এমনই হয়েছিল যে, দুই ব্যাটসম্যান একটা সময় একইপ্রান্তে চলে এসেছিলেন। যাই হোক, শেষপর্যন্ত নন-স্ট্রাইকিং প্রান্তের দিক থেকে অন্য প্রান্তে দৌড় শুরু করেন তিনি। ম্যাচের ধারাভাষ্যকারও বুঝে উঠতে পারছিলেন না, ঠিক কী চলছে। এক ধারাভাষ্যকার বলেন, ওয়েদারল্যান্ড, করছে কী! এ তো ভয়ঙ্কর দৌড়। রান আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, নন-স্ট্রাইকিং প্রান্তে স্টাম্প ভেঙে যাওয়ার সময় ওয়েদারল্যান্ডের ব্যাট শূন্যেই ছিল। কিন্তু যদি ওই প্রান্তে ক্রিজে ব্যাট মাটিতে থাকলেও রেহাই পেতেন না ওয়েদারল্যান্ড। রিপ্লেতে দেখা গিয়েছে, স্ট্রাইকিং প্রান্তের ক্রিজেও পৌঁছতে পারেননি তিনি। শেষপর্যন্ত ৩১ রানে আউট হয়ে ফিরতে হয় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget