এক্সপ্লোর

অ্যাডিলেড টেস্ট: একা লড়াই করে শতরান পূজারার, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৫০/৯

অ্যাডিলেড: প্রতিকূল পরিস্থিতিতে চেতেশ্বর পূজারার দৃঢ় শতরানের দৌলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে চলতি প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চাপ কাটিয়ে স্বস্তিতে ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু, শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র তিন রানের মাথায় প্রথম উইকেট পড়ে। দ্বিতীয় ওভারেই হেজেলউডের বলে আউট হন ওপেনার কে এল রাহুল। ব্যক্তিগত ১১ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন অপর ওপেনার মুরলি বিজয়। দলের স্কোর তখন ১৫। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই, বিরাট পতন ঘটে ভারতের। মাত্র ৩ রানে কামিন্সের বলে আউট হন অধিনায়ক। ব্যর্থ হন রাহানেও। মাত্র ১৩ রান করে হেজেলউডের দ্বিতীয় শিকার হন তিনি। প্রথম চারটি উইকেট চলে যায় মাত্র ৪১ রানে।

এই পরিস্থিতি থেকে ইনিংস নতুন করে গড়ার কাজ শুরু করেন চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা। কিন্তু, পিচে থিতু হয়েও ৩৭ রানে আউট হন রোহিত। এরপর ২৫ রানে আউট হন ঋষভ পন্তও। অসি পেসারদের দাপটে ভারতের স্কোর সেই সময় ১২৭। ফিরে গিয়েছেন ৬ জন ব্যাটসম্যান। এই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার কাজে মনযোগ দেন পূজারা। তাঁকে যথাসাধ্য সঙ্গ দেন অশ্বিন। সপ্তম উইকেটে এই দুজন ৬২ রান যোগ করেন। ব্যক্তিগত ২৫ রানে অশ্বিন ফিরে গেলে ঈশান্ত শর্মাকে নিয়ে পাল্টা লড়াই দেন পূজারা। দুজনের পার্টনারশিপে ওঠে ৩০ রান। এরমধ্যে ঈশান্তের সংগ্রহ মাত্র ৪। এরপর, মহম্মদ শামির সঙ্গে নবম উইকেটে আরও ৪০ রান যোগ করেন পূজারা। এই জুড়িতে শামির অবদান মাত্র ৬ রান।

ফলত, রান গড়ার কাজ একার কাঁধেই তুলে নিয়েছিলেন পূজারা। দিনের একেবারে শেষ লগ্নে ১২৩ রান করে রান আউট হন পূজারা। দলের স্কোর ততক্ষণ ২৫০-র গণ্ডী ছুঁয়েছে। এদিন কেরিয়ারের ১৬-তম শতরান সম্পন্ন করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। এদিন অজি বোলারদের বিরুদ্ধে একমাত্র সফল ছিলেন তিনি। এক কথায়, ভারতীয় ব্যাটিংকে একাই টেনে নিয়ে যান পূজারা। কোনও বোলার তাঁকে পরাস্ত করতে পারেনি। এদিন ২৪৬ বলে করা পূজারার ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ২টি ছক্কায়। একটা সময়ে চার উইকেটে ৪১ রান থেকে দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ২৫০।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget