এক্সপ্লোর

Sehwag On Adipurush: আদিপুরুষ দেখে বাহুবলীর কাটাপ্পার কথা মনে পড়ল সহবাগের, কিন্তু কেন?

Virender Swhwag: ভারতীয় মহাকাব্য রামায়ণের ব্যাখ্যা, হলিউডের চলচ্চিত্র থেকে দৃশ্য তুলে নেওয়া এবং আইকনিক চরিত্রগুলির চিত্রণের জন্য নির্মাতাদের উপহাস করেছেন।

নয়াদিল্লি: 'আদিপুরুষ' (Adipurush) আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। দর্শকেরা তো বটেই, ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রীও প্রভাস, সাইফ আলি খান এবং কৃতি শ্যানন অভিনীত 'আদিপুরুষ' মুক্তির এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে এবং ছবিটি অনেক নেটিজেনদের কাছে একটি মিমের বিষয়ে পরিণত হয়েছে। ভারতীয় মহাকাব্য রামায়ণের ব্যাখ্যা, হলিউডের চলচ্চিত্র থেকে দৃশ্য তুলে নেওয়া এবং আইকনিক চরিত্রগুলির চিত্রণের জন্য নির্মাতাদের উপহাস করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন বীরেন্দ্র সহবাগ। প্রভাসের শেষ ব্লকবাস্টার 'বাহুবলী' নিয়ে কৌতুক করে আদিপুরুষকে নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন ক্রিকেটার সহবাগ। ট্যুইটারে প্রভাসের সিনেমা আদিপুরুষ নিয়ে নিজের মতামত শেয়ার করে মজা করে লিখেছেন, 'আদিপুরুষ দেখে জানতে পারলাম কাটাপ্পা কেন বাহুবলী কে হত্যা করে'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virender Sehwag (@virendersehwag)

সম্প্রতি ওম রাউতের (Om Raut) পরিচালিত ছবিকে তিনি 'হতাশাজনক রামায়ণ' (disrespecting Ramayana) বলছে উল্লেখ করেছেন। সম্প্রতি, ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ বলেছেন, 'রামায়ণের জন্য 'আদিপুরুষ'-এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। ছবিটা দেখে মনে হচ্ছে, রামায়ণ সম্পর্কে পরিচালক ওম রাউতের কোনও জ্ঞানই নেই। আর আমাদের মধ্যে তো একজন বিশাল বড় বুদ্ধিজীবী রয়েছেনই, ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাশীর শুক্লা (Manoj Muntashir Shukla). উনি তো রামায়ণটাকে কলিযুগে এনে ফেলেছেন। ওঁর লেখা বোকা, অর্থহীন সংলাপ, ঘুম পেয়ে যাওয়ার মতো চিত্রনাট্য গোটা ছবিটাকে যেন একটা ঘুমের ওষুধ বানিয়ে দিয়েছে। এই ছবিটার সঙ্গে আর যাই হোক.. রামায়ণের কোনও সম্পর্ক নেই।'

এখানেই থামেননি পর্দার 'শক্তিমান'। তিনি আরও বলেন, 'এই ছবিতে মেঘনাদের যে লুক তৈরি করা হয়েছে, সেটা ভীষণ খারাপ একজন WWE যে যোগ দেওয়া কুস্তিগীরের মতো। আর তার গোটা গায়ে আবার ট্যাটু! সেই সঙ্গে মুখে সংলাপ, 'বেটা তেরি জ্বলি'! এই ধরণের সংলাপ কীভাবে রামায়ণের সঙ্গে খাপ খেতে পারে! এটা কী কোনও টাপৌরি চরিত্র! আর এখানে রাবণকে যেভাবে দেখানো হয়েছে, সেটা ভয়াবহ! রাবণ একজন পন্ডিত ব্যক্তি ছিলেন। যদি ছবিতে তাকে ভয়ঙ্কর দেখাতেই হয়, তবে এমন দৃশ্যায়ন হবে কেন! রামায়ণকে এমনভাবে বিকৃত করতে তো সাহসের প্রয়োজন!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget