এক্সপ্লোর

AFC Asian Cup: চেনা মাঠ, বিপুল সমর্থন, তবুও কম্বোডিয়া ম্যাচের আগে সতর্ক স্টিমাচ

AFC Asian Cup 2022:এশিয়ান কাপের বাছাই পর্ব, গ্রুপ ডি-তে বুধবার ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে কম্বোডিয়ার বিরুদ্ধে, শনিবার তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এবং আগামী মঙ্গলবার তাদের শেষ প্র্রতিপক্ষ হংকং।

কলকাতা: তাঁর দল যে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য তৈরি এবং ভারত যে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের মূলপর্বে খেলবে, এই ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। বুধবার থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। গ্রুপ ডি-তে বুধবার ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে কম্বোডিয়ার বিরুদ্ধে, শনিবার তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এবং আগামী মঙ্গলবার তাদের শেষ প্র্রতিপক্ষ হংকং। এরা প্রত্যেকেই ফিফা ক্রমতালিকায় ভারতের নিচে রয়েছে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে। তার আগে সাংবাদিক বৈঠকে ভারতের কোচ ইগর স্টিমাচ কী বললেন-

কাল সামনে কম্বোডিয়া? প্রস্তুতি কেমন হয়েছে?

স্টিমাচ: ক্রমতালিকায় কে কত নম্বরে রয়েছে? সে সব আমি দেখি না। কম্বোডিয়া এখানে শুধু অংশগ্রহণ করতে আসেনি। ওরাও এখানে জিততেই এসেছে। ভারত যখন ১৮৪ বা ১৫০ ছিল, তখন ভারতও শুধু অংশ নিতে বা হারতে যেত না, জিততেই যেত। কখনওই আমি বলব না যে কাউকে সহজেই হারানো যাবে। কারণ, তাতে আমার দলের মোটিভেশনে ক্ষতি হবে। আমাদের মধ্যে জেতার খিদে থাকতে হবে এবং জেতার জন্য আমাদের তৈরিও থাকতে হবে। আমাদের উজ্জীবিত হয়ে মাঠে নামতে হবে। আমরা যদি মনে করি কোনও ম্যাচ সহজেই জিতে নিতে পারব, তা হলে তা হওয়ার সম্ভাবনা কম। আধুনিক ফুটবলে সহজ ম্যাচ বলে কিছু হয় না। 

যুবভারতী চেনা মাঠে চেনা সমর্থকদের মাঝে খেলা, বাড়তি সুবিধে?

স্টিমাচ: আশা করি, তাঁরা জাতীয় দলের হয়ে গলা ফাটানোর জন্য দলে দলে স্টেডিয়ামে আসবেন, এসে ছেলেদের শক্তি বাড়াবেন। পায়ের, হৃদয়ের ও মনের শক্তি। ওঁরা গ্যালারিতে থাকলে আমাদের আনন্দও আরও বাড়বে। গতবারও ওঁরা হাজারে হাজারে খেলা দেখতে এসেছিলেন ও আমাদের প্রচুর সমর্থন জুগিয়েছিলেন। ছেলেদের প্রতি মুহূর্তে উজ্জীবিত করেছিলেন সমর্থকেরা। আশা করি এ বারেও সে রকমই সাহায্য পাব ওঁদের কাছ থেকে।

দলের আক্রমণ বিভাগের ভূমিকা নিয়ে আপনি খুশি?

স্টিমাচ: কোচ হিসেবে দলের কে গোল করল বা করল না, সেটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে নিয়মিত গোল করে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। যারা শারীরিক ভাবে ও টেকনিকে আমাদের চেয়ে এগিয়ে, যেমন জর্ডন, বাহরিন, বেলারুশ, এই দলগুলির বিরুদ্ধে আমাদের গোল করতে হবে। এই দলগুলির বিরুদ্ধে আমরা কিন্তু প্রচুর গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। সেই সময় অবশ্য সুনীল (ছেত্রী) দলে ছিল না এবং সেটা অন্যতম একটা কারণ। এই ধরনের ম্যাচে গোল করার মতো মানের খেলোয়াড় আমাদের দলে নেই। আন্তর্জাতিক স্তরে চাপ সামলে ভাল খেলার মতো তরুণ ফুটবলার অবশ্য আমাদের দলে আছে। তবে এদের আরও আগে থেকে এ রকম পরিস্থিতির জন্য তৈরি শুরু করা দরকার। যাতে ওরা চাপ সামলে ভাল ফল এনে দিতে পারে। এই কাজটা করতে সময় লাগবে। আমরা যদি সেই ধৈর্য্য নিয়ে কাজ করতে পারি, তা হবে ভাল কিছু হতে পারে।                                                          --------- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget