এক্সপ্লোর

AIFF Fined: নির্বাসন উঠতে না উঠতেই ভারতীয় ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করল এএফসি

AIFF: ১৮ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লক্ষ ৪০ লাখ) জরিমানার করা হয়েছে ভারতীয় ফেডারেশনকে। অবশ্য জরিমানার সিংহভাগই ফেডারেশনকে এখনই দিতে হবে না।

নয়াদিল্লি: সদ্যমাত্র ফিফার নির্বাসন উঠেছে ভারতের উপর থেকে। তারপর মাত্র কয়েকদিন কাটতে না কাটতেই ফের চাপে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এবার ফিফা নয়, বরং এফসির (AFC) শাস্তির মুখে পড়তে হল ফেডারেশনকে। ভারতীয় ফেডারেশনকে (AIFF) মোটা অঙ্কের জরিমানা করল এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। কিন্তু কেন? 

মোটা অঙ্কের জরিমানা

ফেডারেশনের শাস্তির কারণ হল এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে ম্যাচে সমর্থকের মাঠে অনুপ্রবেশ। জুন মাসে কলকাতার সল্টলেক স্টেডিয়ামেই এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচগুলি খেলে ভারতীয় ফুটবল দল। সেখানে আফগানিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচে মাঠের মধ্যে দর্শকের অবৈধ অনুপ্রবেশের জন্যই শাস্তির মুখে পড়ল ফেডারেশন। এর জেরেই ১৮ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লক্ষ ৪০ লাখ টাকা) জরিমানার করা হয়েছে ভারতীয় ফেডারেশনকে।

আফগানদের বিরুদ্ধে ম্যাচে এক দর্শক ভারতীয় দলের সংরক্ষিত টেকনিক্যাল এরিয়াতে ঢুকে পড়েন। এর জেরে এএফসির শৃঙ্খলারক্ষা কমিটি ফেডারেশনকে, ম্যাচ চলাকালীন সুরক্ষা বজায় রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া এবং মাঠ ও তার চারিপাশে শৃ্ঙ্খলারক্ষা, এই দুই নিয়মভঙ্গ করার জন্য আট হাজার মার্কিন ডলার জরিমানা করেছে। এরপর হংকং ম্যাচেও একই ঘটনা ঘটে। এরপর একজন নয়, দুই সমর্থক মাঠে খেলা ব্যাহত করার পাশাপাশি ভারতীয় দলের টেকনিক্যাল এরিয়াতেও ঢুকে পড়ে। এর জন্য পাঁচ-পাঁচ, মোট ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ফেডারেশনকে। 

এখনই দিতে হবে না সিংহভাগ জরিমানা

অবশ্য জরিমানার সিংহভাগই ফেডারেশনকে এখনই দিতে হবে না। প্রায় ১৩ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা আপাতত ফেডারেশনকে দিতে হচ্ছে না। যদি ভবিষ্যতে দুই বছরের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তখনই ফেডারেশনকে এই অর্থ জরিমানা দিতে হবে। বাকি মূল্যটা অবশ্য এড়ানোর কোনও পথ নেই। সেই অর্থটা এই সিদ্ধান্ত জানানোর ৯০ দিনের মধ্যেই এএফসির কাছে জমা করতে হবে ফেডারেশনের। প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দল আফগানিস্তান, কম্বোডিয়া এবং হংকং, তিন প্রতিপক্ষকেই মাত দিয়ে পরের বছরে এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। এই টুর্নামেন্টই সম্ভবত ভারতীয় জার্সিতে সুনীল ছেত্রীর শেষ টুর্নামেন্ট হতে চলেছে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ধোনির স্টাইলে, ধোনিরই সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন হার্দিক

সেরা শিরোনাম

IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget