এক্সপ্লোর

AFC Women's Asian Cup 2022: কাল থেকে শুরু মহিলাদের এশিয়ান কাপ, প্রথম ম্যাচে ভারতের সামনে ইরান

Indian Football: কাল থেকে শুরু হচ্ছে মহিলাদের এএফসি এশিয়ান কাপ। দেশের মাটিতে ভাল পারফরম্যান্স দেখাতে মরিয়া ভারতীয় দল। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোই ভারতের প্রাথমিক লক্ষ্য, জানিয়েছে অধিনায়ক ও কোচ।

মুম্বই: কাল থেকে শুরু হচ্ছে মহিলাদের এএফসি এশিয়ান কাপ। উদ্বোধনী ম্যাচে তাইওয়ানের মুখোমুখি হচ্ছে চিন। কালই প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত, প্রতিপক্ষ ইরান। পুরুষদের ফুটবলে ভারতের তুলনায় ইরান অনেকটা এগিয়ে থাকলেও, মহিলা ফুটবলে ভারত খুব একটা পিছিয়ে নেই। বিশেষ করে সম্প্রতি ভারতের মহিলা ফুটবল দলের পারফরম্যান্স বেশ ভাল। ব্রাজিল সফরে লড়াই করেছেন অদিতি চৌহান, ডালিমা ছিবেররা। এবার দেশের মাটিতে এশিয়ান কাপেও তাঁরা লড়াই করতে তৈরি। কোয়ার্টার ফাইনালে যাওয়াই ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন কোচ টমাস ডেনার্বি।

এবারের এশিয়ান কাপে ভারতের গ্রুপে আছে চিন, তাইওয়ান ও ইরান। কাল প্রথম ম্যাচে ইরানের মুখোমুখি হওয়ার পর রবিবার দ্বিতীয় ম্যাচে তাইওয়ানের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ২৬ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে চিন। খাতায়-কলমে এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল চিন। তবে লড়াই করতে তৈরি ভারত।

ইরানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভারতের কোচ বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ম্যাচ কঠিন হতে চলেছে। আমরা জানি, ওরা লড়াই করতে পারে। ওদের রক্ষণও শক্তিশালী। ফলে আমাদের গোল করা কঠিন হবে। তবে আমি আত্মবিশ্বাসী, আমরা গোলের সুযোগ তৈরি করতে পারব। আমাদের ভাল খেলে জিততে হবে।’

ভারতীয় দলের অধিনায়ক আশালতা দেবী বলেছেন, ‘আমার আর দলের কাছে এশিয়ান কাপ অনেক বড় চ্যালেঞ্জ। কারণ, এই প্রতিযোগিতা দেশে মেয়েদের ফুটবলের জন্য ভাল জায়গা তৈরি করতে পারে। আমরা নিজেদের সেরাটা দিতে চাই এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছতে চাই। ২০২৩ বিশ্বকাপে যাতে সুযোগ পেতে পারি, তার আশা বাঁচিয়ে রাখাই আমাদের লক্ষ্য।’

এশিয়ান কাপের সেমিফাইনালে যে দলগুলি পৌঁছবে, তারা সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে ভারতীয় দল। লড়াই নিঃসন্দেহে কঠিন। তবে ডালিমা, আশালতারা নিজেদের সেরাটা দিতে তৈরি। প্রথম ম্যাচে যদি ভারতীয় দল জয় পায়, তাহলে নক-আউটে যাওয়ার আশা বাড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget