এক্সপ্লোর

AFG VS IRE: নাগাড়ে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারলেন না রশিদরা, বৃষ্টিতে ভেস্তে গেল খেলা

Afghanistan Cricket Team: গত ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামতে পারেনি আফগানিস্তান। সেই ম্যাচও বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল।

মেলবোর্ন: সুপার ১২-র প্রথম ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল আফগানিস্তানকে। তার পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানদের ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। আফগানদের বৃষ্টি ভাগ্য বদলাল না। আজ, আয়ার্ল্যান্ডের (AFG vs IRE) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল রশিদ খানদের।

পয়েন্ট ভাগ

তবে এই ম্যাচেও একটি বলও খেলা হল না। বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ। ফলে আয়ার্ল্যান্ড ও আফগানিস্তানকে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল। আপাতত গ্রুপ ১-র শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের সংগ্রহে দুই পয়েন্ট। আয়ার্ল্যান্ড তিন পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ডের দখলেও তিন পয়েন্ট। তবে কিউয়িদের নেট রান রেট বেশি ভাল হওয়ায় তারা আপাতত গ্রুপ শীর্ষে। মেলবোর্নেই আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর এই ম্যাচ আয়োজন ঘিরেও উদ্বেগ রয়েছে।

বিশ্বকাপে (T20 World Cup) গত ম্যাচে আয়র্ল্যান্ডের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মের জেরে পাঁচ রানে হারতে হয়েছে ইংল্যান্ডকে । সেই হারের হতাশা ভুলে জয়ে ফিরতে মরিয়া জস বাটলারের দল। তাদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন তথা ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া (AUS vs ENG)। অজিরা অবশ্য গত ম্যাচে মার্কাস স্টোইনিসের ঝোড়ো ইনিংসে জয় পেয়েছে। তাঁদের লক্ষ্য নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বড় চিন্তার কারণ দলের উইকেটকিপার ম্যাথু ওয়েডের করোনা। অস্ট্রেলিয়ার স্কোয়াডে আর কোনও ব্যাক আপ কিপারও নেই। তাই চা অবশ্য তিনি করোনাবিধি মেনেই সম্ভবত ম্যাচে খেলবেন।

বিশ্বকাপের নিয়ম

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার করোনা পজিটিভ হলেও, তাঁর ম্যাচ খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি মাঠে নামতেই পারেন। এই বিশ্বকাপে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও আয়ার্ল্যান্ডের হয়ে তাদের সুপার ১২-র প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন জর্জ ডকরেল। তবে তাঁর ক্ষেত্রে আইরিশ মেডিক্যাল দল বাড়তি কিছু সুরক্ষা অবলম্বন করেছিল বটে। ডকরলে বাকি আইরিশ দলের থেকে পৃথকভাবেই সফর করেন এবং তাঁর কথা বলা থেকে মেলামেশা, সবই নিয়ন্ত্রিত ছিল। জাম্পাও একই নিয়ম মেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতেই পারেন।

আরও পড়ুন: বাজপাখির মতো ঝাঁপিয়ে বাবরের অনবদ্য ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

সেরা শিরোনাম

Mona Agarwal: প্যারা এশিয়ান গেমসে শ্যুটিংয়ে সোনা মোনা আগরওয়ালের, রুপো অবণী লেখারার
প্যারা এশিয়ান গেমসে শ্যুটিংয়ে সোনা মোনা আগরওয়ালের, রুপো অবণী লেখারার
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Shubman Gill: রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
Rahul Dravid: বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়

ভিডিও

Durga Puja 2026 | পুজোর মুডে রাজ্যের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও, নয়ডার বলাকা দুর্গোৎসবে কী ছবি?
Durga Puja 2026 | পুজোর থিমে উত্তম কুমার, সেজে উঠেছে লোহারুকা গ্রিন হাইটস্, রাজারহাট
Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget