এক্সপ্লোর

Helicopter Shot: পিএসএলে ফিরল ধোনির হেলিকপটার শট, ভাইরাল সেই ভিডিও

Helicopter Shot: কিন্তু ধোনি পরবর্তী সময়ে সেই শট মারতে দেখা গিয়েছে অনেককেই। ভারতের হার্দিক পাণ্ড্য রয়েছেন সেই তালিকায়। সেই তালিকায় রয়েছেন আফগানিস্তানের রশিদ খানও।

করাচি: বিশ্বক্রিকেটে হেলিকপ্টার শটের প্রবর্তক বলা হয় তাঁকে। নিঁখুতভাবে ইয়র্কার বলও অনায়াসেই গ্যালারিতে ফেলতেন এই হেলিকপ্টার শটের মাধ্যমে। মহেন্দ্র সিংহ ধোনির কথাই যে বলা হচ্ছে, তা আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন। কিন্তু ধোনি পরবর্তী সময়ে সেই শট মারতে দেখা গিয়েছে অনেককেই। ভারতের হার্দিক পাণ্ড্য রয়েছেন সেই তালিকায়। সেই তালিকায় রয়েছেন আফগানিস্তানের রশিদ খানও। কিন্তু এবার আফগানিস্তানের আরো এক ব্যাটারের হেলিকপ্টার শট হল ভাইরাল। পিএসএলের মঞ্চে হেলিকপ্টার শট মারলেন রহমনউল্লাহ গুরবাজ। 

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন রহমনউল্লাহ। খেলা ছিল পেশোয়ার জালমির বিরুদ্ধে। সেই ম্যাচেই সোহেল খানের বলে হেলিকপ্টার শট মারেন গুরবাজ। ১৬৯ রান তাড়া করতে নেমেছিল ইসলামাবাদ ইউনাইটেড। ইনিংসের ১৫ তম ওভারের তৃতীয় বলে লং অনের ওপর দিয়ে হেলিকপ্টার শটের মাধ্য়মে পেল্লাই ছক্কা হাঁকান এই আফগান ব্য়াটার। সেই ম্যাচে ১ উইকেটে শেষ পর্যন্তও জয়ও ছিনিয়ে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।

 

এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। শুরুটা দারুণ করে তারা। পেশােয়ার জালমি মাত্র ৩৫ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শোয়েব মালিক ও শেরফান রাদারফোর্ড। মালিক ২২ বলে ২৫ রান করেন। অন্যদিকে ক্যারিবিয়ান ব্য়াটার ৪৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৬৮ রানে শেষ হয়ে যায় পেশোয়ারের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। তবে ম্যাচে জয়ের থেকেও বড় গুরবাজের হেলিকপ্টার শট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকী অনেকে রশিদ খানের হেলিকপ্টার শটের সঙ্গে এই শটের তুলনা করে প্রশ্নও তোলেন যে কোন আফগান ভাল হেলিকপ্টার শট মারতে পারেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget