এক্সপ্লোর

T20 World Cup: নেতৃত্বে নবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান স্কোয়াড ঘোষণা

T20 World Cup 2022: কঠিন লড়াইয়ের মধ্যেও ফেলে দিয়েছিল তাঁরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই আফগানিস্তান শিবির নিয়ে অনেক আশা রয়েছে সে দেশের সমর্থকদের। 

কাবুল: টি-টােয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের আফগানিস্তান স্কোয়াড (Afganistan Cricket Team Squad) ঘোষিত হয়ে গেল। মহম্মদ নবির নেতৃত্বে খেলতে নামবে আফগান শিবির। এশিয়া কাপেও আফগানিস্তান (Afganistan) দলকে নেতৃত্ব দিয়েছিলেন নবি। সুপার ফোরেও পৌঁছে গিয়েছিল আফগান শিবির। পাকিস্তানকে কঠিন লড়াইয়ের মধ্যেও ফেলে দিয়েছিল তাঁরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই আফগানিস্তান শিবির নিয়ে অনেক আশা রয়েছে সে দেশের সমর্থকদের। 

নেতৃত্বে নবি, ডেপুটি নাজিবুল্লাহ জাদরান

মহম্মদ নবির ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজিবুল্লাহ জাদরানকে। এশিয়া কাপে যে দল খেলেছিল তার মধ্যে ৪ জন প্লেয়ার বাদ পড়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। মিডল অর্ডার ব্যাটার ড্রয়িস রাসুলি। লেগ স্পিনার অলরাউন্ডার কোয়াইস আহমেদ ও ডানহাতি ফাস্ট বোলার সালিম সাফি ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ২২ বছরের রাসুলি চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। কিন্তু আঙুলের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এশিয়া কাপের স্কোয়াড থেকে। কিন্তু ফের জাতীয় দলে ফিরে এসেছেন তিনি। রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজের মতো তারকারা জায়গা করে নিয়েছে আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে।

এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এশিয়া কাপে দুই দেশের মুখোমুখি সাক্ষাতের ফল ১-১। গ্রুপ পর্বে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। সুপার ফোরে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোর থেকেই ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা। অন্যদিকে বাবর আজমরা ফাইনালে উঠলেও দাসুন শনাকার শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতে ফেরেন।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিপক্ষ। ২৩ অক্টোবর মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের। তার আগে সুপার ফোরে নিজেরা পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল। পাকিস্তান ম্যাচ হারের রেশ এখনও কাটেনি। আর সমর্থকদের সব রোষ যেন তরুণ পেসার অর্শদীপ সিংহকে নিয়ে। 

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget