এক্সপ্লোর

Sonu Sood on Harbhajan Singh: হরভজনের ট্যুইট দেখেই প্রাণদায়ী ইঞ্জেকশন পাঠিয়ে দিলেন সোনু

ভারতে করোনা ভাইরাসের অভিশাপ নেমে আসা ইস্তক তিনি সাধারণ মানুষের কাছে যেন রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন। তিনি, অভিনেতা সোনু সুদ। কারও চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সোনু সুদ হাজির। কারও বাড়িতে পৌঁছে দিতে হবে ওষুধ বা ইঞ্জেকশন, সোনু সুদ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন নিজের খরচে। এমনকী, লকডাউনে কাজ হারিয়েছেন যাঁরা, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছেন পর্দার খলনায়ক। 'দবং' সিনেমার ছেদি সিংহ আমজনতার কাছে সুপারম্য়ান-সম।

মুম্বই: ভারতে করোনা ভাইরাসের অভিশাপ নেমে আসা ইস্তক তিনি সাধারণ মানুষের কাছে যেন রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন। তিনি, অভিনেতা সোনু সুদ। কারও চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সোনু সুদ হাজির। কারও বাড়িতে পৌঁছে দিতে হবে ওষুধ বা ইঞ্জেকশন, সোনু সুদ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন নিজের খরচে। এমনকী, লকডাউনে কাজ হারিয়েছেন যাঁরা, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছেন পর্দার খলনায়ক। 'দবং' সিনেমার ছেদি সিংহ আমজনতার কাছে সুপারম্য়ান-সম।

এবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হরভজন সিংহের দিকে। কর্নাটকের এক কোভিড আক্রান্ত রোগীর জন্য এই মুহূর্তে প্রয়োজন রেমডিসিভির। সেই জন্য ট্যুইট করেছিলেন ভাজ্জি। পঞ্জাবের তারকা ক্রিকেটার কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বুধবার ভারতের কিংবন্তি অফস্পিনারের ট্যুইট ভাইরাল হতেই জবাব দিলেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দিলেন যে, তিনি হরভজনকে সাহায্যের জন্য তৈরি।

বুধবার হরভজন ট্যুইট করেছিলেন, ‘কর্নাটকের বাসাপ্পা হাসপাতালে একজন রোগী ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য রেমডেসিভির দরকার’। সেই ট্যুইট দেখেই সোনু উত্তর দেন, ‘ভাজ্জি, ব্যবস্থা হয়ে যাবে’।

গত বছর দেশজুড়ে লকডাউনের জন্য পরিযায়ী শ্রমিকরা আটকে গেলে সোনু সুদ নিজের টাকায় বাসের ব্যবস্থা করে অসংখ্য পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছিলেন। ভারতের বিভিন্ন রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সাধারণ মানুষের সাহায্য করার জন্য ফের এগিয়ে এসেছেন সোনু। দিনকয়েক আগে ক্রিকেটার সুরেশ রায়না ও অভিনেত্রী নেহা ধুপিয়াকেও সাহায্য করেছিলেন সোনু। এবার পাশে দাঁড়ালেন হরভজনের।

দেশের বিভিন্ন স্থানে জোগানের ব্যবস্থা করতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু। দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের সর্বাধিক করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতে অনন্ত চারটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছেন সোনু সুদ। তিনি বলেছেন, 'অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়েছি এবং সেগুলি লোকজনকে দেওয়া হচ্ছে। এই অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে  হাসপাতালগুলিতে সরবরাহের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারগুলি ভর্তি করা যাবে। এর ফলে কোভিড আক্রান্ত রোগীদের জন্য সেগুলি কাজে আসবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget