এক্সপ্লোর

South Africa: দল থেকেই বাদ বাভুমা, টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, ব্যাটিং কোচ

Temba Bavuma: সীমিত ওভারের ক্রিকেটে কোচিং স্টাফেও বড় রদবদল ঘটাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল তেম্বা বাভুমাকে (Temba Bavuma)। তাঁর পরিবর্তে অধিনায়ক ঘোষণা করা হল এইডেন মারক্রামকে (Aiden Markram)।

পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে কোচিং স্টাফেও বড় রদবদল ঘটাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। জ্যঁ পল দুমিনিকে সীমিত ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের ব্যাটিং কোচ করা হল। পাশাপাশি বোলিং কোচ করা হল রোরি ক্লেইনভেল্টকে। বাভুমাকে শুধু যে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছে তাই নয়, দল থেকেও বাদ দেওয়া হয়েছে। মার্চের পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই দলে রাখা হয়নি বাভুমাকে।

দুমিনিকে স্থায়ীভাবে ব্যাটিং কোচ করা হয়েছে। তবে ক্লেইনভেল্টের সঙ্গে বোলিং কোচ হিসাবে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চুক্তি করা হয়েছে। দলের প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে স্কোয়াডে রাখা হয়নি। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টারের সঙ্গে ডুপ্লেসির কথাবার্তা সদর্থক হয়নি। তবে দলে ফের পরিবর্তন করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

শাকিবের ইতিহাস

বাংলাদেশের হয়ে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) রেকর্ডের অন্ত নেই। অনেকেই শাকিবকে বাংলাদেশের (Bangladesh Cricket Team) সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবেও গণ্য করেন। সেই তারকা অলরাউন্ডারই সোমবার, ৬ মার্চ আরও একটি নতুন ইতিহাস রচনা করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে (BAN vs ENG) ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসাবে শাকিব আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ৩০০ উইকেট নিয়ে ফেললেন। 

তরুণ ইংল্যান্ড তারকা রেহান আমেদকে আউট করেই শাকিব নিজের ৩০০তম উইকেটটি পান। শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্য ও পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদির পরে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে ছয় হাজারের অধিক রান করার পাশাপাশি ৩০০ উইকেট নেওয়ার কৃৃতিত্ব গড়লেন শাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব ২২৭টি ম্যাচে ৩৭.৭০ গড়ে মোট ৬৯৭৬ রান করেছেন। নয়টি শতরানের পাশাপাশি ওয়ান ডেতে তাঁর ৫২টি অর্ধশতরানও রয়েছে।

অপরদিকে, বল হাতে ২৮.৯৬ গড়ে ও ৪.৪৫ ইকোনমিতে ৩০০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডেতে ২৯ রানের বিনিময়ে চার উইকেট নেওয়া তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। শাকিব ওয়ান ডেতে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তাঁর থেকে ৩১ উইকেট কম নেওয়া প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তাজা দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আব্দুর রজ্জাক। তিনি ২০৭টি উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন যথাক্রমে ১৪২ ও ১২৯টি উইকেট নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। 

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget