এক্সপ্লোর

WPL 2023: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'

DC vs RCB: সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬০ রানে হারায় দিল্লি ক্যাপিটালস।

মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) দ্বিতীয় ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তারা নরিসের পাঁচ উইকেটের সুবাদে ৬০ রানের বড় ব্যবধানে আরসিবিকে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ দেখতে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের তরফে অনেকেই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দিল্লির অন্যতম কর্ণধার রুচির গ্রান্ধি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।

সৌরভের উপস্থিতিতে দিল্লির জয়

দিল্লির তরফে সৌরভসহ ম্যানেজমেন্টের একাধিক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। ম্যানেজমেন্টের সামনে দিল্লির তারকারাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেন। প্রথমে ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার শেফালি ভার্মা ও মেগ ল্যানিং ১৬২ রান যোগ করেন। মেগ ল্যানিং ৪৩ বলে ৭২ রানের ইনিংস খেলেন, ভারতের তারকা ওপেনার শেফালি ৪৫ বলে ৮৪ রান করেন। এই দুই তারকার ব্যাটে ভর করেই বড় রান তুলতে সক্ষম হয় দিল্লি। তবে শেষের দিকে ব্যাট হাতে জেমাইমা রডরিগেজ ও মারিজানে কাপ তৃতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তাঁরা দুইজনে মিলে ৬০ রান যোগ করেন। এঁদের সুবাদেই ২২২ রান তোলে দিল্লি। 

 

বড় রান তাড়া করতে নেমে আরসিবি শুরুটা কিন্তু মন্দ করেনি। আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন ওপেনিংয়ে ৪১ রান যোগ করেন। তবে পরপর দুই ওভারেই স্মৃতি (৩৫) ও সোফিকে (১৪) সাজঘরে ফেরান অ্যালিস ক্যাপসি। এক চোখ ধাঁধানো ক্যাচ ধরেই সোফিকে সাজঘরে ফেরান শেফালি ভার্মা। অ্যালিস পেরি ৩১ রান ও হায়দার নাইট ৩৪ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। আট উইকেটের বিনিময়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি আরসিবি।

ফ্রেমবন্দি দুই কিংবদন্তি

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অনিল কুম্বলে (Anil Kumble)। সোমবার মুম্বইয়ে এক ফ্রেমে জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক। যে ছবি সামনে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল। তাহলে কি বড় কোনও ঘোষণা আসতে চলেছে? সৌরভ-কুম্বলেকে এক ফ্রেমে দেখে অনেকে উৎসুক হয়ে পড়েন, তাহলে কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে এই জুটিকে? একটা সময় অধিনায়ক হিসাবে দলের সেরা স্পিনার কুম্বলেকে দিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপে ধস নামাতেন সৌরভ। পরে সৌরভের উদ্যোগে জাতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন কুম্বলে। ফের কি ম্যাজিক দেখাবে দাদা-জাম্বো জুটি?

সৌরভ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেল, দুই কিংবদন্তির সাক্ষাৎ ক্রিকেটীয় কারণে নয়। সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য বলছিলেন, 'দাদার সঙ্গে অনিল কুম্বলের দেখা হরয়েছে মুম্বইয়ে। সোমবার দুজনের একটা বাণিজ্যিক কাজ চলছে। একটি বিজ্ঞাপনী শ্যুটিং করছেন দুজনে। সেই কারণেই মুম্বইয়ে রয়েছেন দাদা ও কুম্বলে।'

আরও পড়ুন: বল হাতে ৩ উইকেট নিলেন হেইলি, ১৫৫ রানেই অল আউট আরসিবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget