এক্সপ্লোর

Kalinga Super Cup: সুপার কাপের নিয়মে বড় বদল ফেডারেশনের, খেলানো যাবে বাড়তি বিদেশি ফুটবলার

AIFF: যে দল জিতবে, তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ টু-তে অংশগ্রহণের সুযোগ। তাই আসন্ন সুপার কাপে বিদেশি ফুটবলার খেলানোর নিয়মে বদল আনল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)।

ভুবনেশ্বর: যে দল জিতবে, তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ টু-তে অংশগ্রহণের সুযোগ। তাই আসন্ন সুপার কাপে বিদেশি ফুটবলার খেলানোর নিয়মে বদল আনল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। জানিয়ে দেওয়া হয়েছে, অংশগ্রহনকারী দলগুলি ছ’জন করে বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে।

চলতি মরশুমে সুপার কাপের আসর বসবে জানুয়ারিতে, ওড়িশায়। যার নাম দেওয়া হয়েছে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। আগামী ৯ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ফেডারেশন জানিয়েছে, এই টুর্নামেন্টে প্রতিটি দল ৬ জন করে বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত করতে পারবে এবং তাদের সবাইকেই প্রথম এগারোয় একসঙ্গে খেলানো যাবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর নিয়ম অনুসারে এই নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন। 

পাঁচজনের বেশি বিদেশি ফুটবলার দলে রাখা হলে একজন ফুটবলারকে অবশ্যই এএফসি-র কোনও সদস্য দেশের খেলোয়াড় হতে হবে, এমনও শর্ত দেওয়া হয়েছে। যেহেতু কলিঙ্গ সুপার কাপের চ্যাম্পিয়নরা ২০২৪-২৫-এর চ্যাম্পিয়ন্স লিগ ২-এ অংশগ্রহনের যোগ্যতা অর্জন করবে, সেই জন্যই এই নতুন বিদেশি-নীতি গ্রহন করা হচ্ছে এই টুর্নামেন্টে। 

চলতি মরশুম (২০২৩-২৪) থেকে এএফসি তাদের ক্লাব প্রতিযোগিতায় ছয় বিদেশির নিয়ম চালু করেছে। চলতি মরশুমে তাই এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রতি দল ছজন করে বিদেশি ফুটবলার নিয়ে খেলতে পারছে। এদের মধ্যে একজন থাকছে এএফসি-র সদস্য দেশের নাগরিক। 

গতবার আইএসএলের ১১টি দলই সুপার কাপে অংশ নিয়েছিল। সঙ্গে পাঁচটি আই লিগের ক্লাবও অংশ নেয় এই টুর্নামেন্টে। এ বারও আইএসএলের সবকটি ক্লাবকেই এই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। আমন্ত্রণ জানানো হয়েছে আই লিগ ক্লাবগুলিকেও। 

চারটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলার পর প্রতি গ্রুপের সেরা ক্লাব উঠবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনালের পর ফাইনাল হবে ২৮ জানুয়ারি। 

আই লিগের দলগুলিকে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। বাছাই পর্ব থেকে উঠে আসা আই লিগের চারটি সেরা দল গ্রুপ পর্বে অংশ নেবে। ওড়িশার দুটি জায়গায় সুপার কাপের ম্যাচগুলি আয়োজন করবে বলে জানিয়েছেন ফেডারেশন।

আরও পড়ুন: দীপ্তির স্পিনের ফাঁদে অসহায় আত্মসমর্পণ, ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget