এক্সপ্লোর

Kylian Mbappe: এবার রোনাল্ডো, বেঞ্জেমাদের অনুসরণ করে সৌদির পথে কিলিয়ান এমবাপেও?

Paris Saint-Germain: কিলিয়ান এমবাপের সঙ্গে পিএসজির আর মাত্র এক বছরের চুক্তি বাকি রয়েছে।

নয়াদিল্লি: নতুন মরশুমে ইতিমধ্যেই একগুচ্ছ তারকা ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন। করিম বেঞ্জেমা, রবার্তো ফির্মিনো, এনগোলো কন্তের মতো মহাতারকারা ইতিমধ্যেই সৌদির একাধিক ক্লাবের হয়ে সই করেছেন। আসন্ন মরশুমে কিলিয়ান এমবাপেরও (Kylian Mbappe) গন্তব্য হতে পারে সৌদির প্রো লিগ।

কিলিয়ান এমবাপের সঙ্গে প্যারিস সঁ জরমের (Paris Saint-Germain) সম্পর্কের তিক্ততা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। এমবাপের সঙ্গে পিএসজির আর এক বছরের চুক্তি বাকি রয়েছে। পিএসজি এমবাপের চুক্তি বাড়াতে আগ্রহী হলেও, ফরাসি তারকা চুক্তি বাড়াতে আগ্রহী নন। বরং তিনি নিজের চুক্তি পূরণ করে পরের বছরই ক্লাব ছাড়তে আগ্রহী। পিএসজি আবার দলের মহাতারকাকে কোনওভাবেই ফ্রিতে ক্লাব ছাড়তে দিতে আগ্রহী নয়। সেই কারণেই তাঁরা এমবাপেকে ট্রান্সফার লিস্টও করে দিয়েছেন বলে খবর। এই নিয়েই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে টানাপোড়েন অব্যাহত।

এরই মাঝে এমবাপেকে দলে নেওয়ার জন্য মরিয়া সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al Hilal)। খবর অনুযায়ী, এমবাপের সঙ্গে চুক্তি সংক্রান্ত কথা বলতে আগ্রহী আল হিলাল। সেই কারণেই আল হিলালের তরফে প্রাথমিকভাবে ৩০০ মিলিয়ন ইউরোর মৌখিক প্রস্তাবও নাকি পিএসজিকে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। যদি এই চুক্তি মেনে নেওয়া হয়, তাহলে তা কোনও ফুটবলারের জন্য বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ট্রান্সফার ফি হবে। এমবাপেকে রেকর্ড বেতন দিতেও রাজি আল হিলাল।

পিএসজি কর্তৃপক্ষ না কি মনে করছেন এমবাপে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সেরে ফেলেছেন। পরের বছর ফ্রি ট্রান্সফার হিসাবে লস ব্লাঙ্কোসেই যোগদান করতে চলেছেন তিনি। সেক্ষেত্রেও না কি আল হিলালের সমস্যা নেই। তারা এক বছরের জন্য হলেও, এমবাপেকে তাঁদের ক্লাবের জার্সিতে খেলাতে আগ্রহী। তবে আল হিলাল পুরো বিষয়টা নিয়ে আগ্রহী হলেও, এমবাপেকে নাকি এশিয়া নয়, ইউরোপেই খেলা চালিয়ে যেতে আগ্রহী। তাঁর সঙ্গে সৌদির ক্লাবের কোনওরকম কথাবার্তাও শুরু হয়নি। 

ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য সার্জ মিলেনকোভিচ স্যাভিচ, কালিদিও কুলিবালি, রুবেন নেভেসের মতো ইউরোপের চেনা জানা তারকাদের সই করিয়েছে আল হিলাল। এবার তাঁদের পাশে এমবাপেকে আসন্ন মরশুমে খেলতে দেখা যায় না কি, সেটা সময়ই বলবে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হরমনপ্রীতের আচরণে ক্ষুব্ধ বিশ্বজয়ী ভারতীয় তারকা, বোর্ডের কাছে কঠিন শাস্তির দাবি

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget