এক্সপ্লোর

Lakshya Sen: অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে লক্ষ্য সেন

Lakshya Sen: চতুর্থ ভারতীয় শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন। এখনও পর্যন্ত মাত্র দু’জন ভারতীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

লন্ডন: তৃতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (All England Open Badminton Championships) ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। আজ সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার (Malaysia) লি জি জিয়াকে (Lee Zii Jia) হারিয়ে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ১২-২১, ২১-১৯। দ্বিতীয় গেম হেরে যাওয়ার পরেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি এই ভারতীয় শাটলার। মাথা ঠান্ডা রেখে নির্ণায়ক তৃতীয় গেম জিতে ম্যাচ নিজের দখলে নেন তিনি।

প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone) ও পুল্লেলা গোপীচন্দের (Pullela Gopichand) পর তৃতীয় ভারতীয় পুরুষ শাটলার লক্ষ্য, যিনি এই অভিজাত প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। এখনও পর্যন্ত মাত্র দু’জন ভারতীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁরা হলেন প্রকাশ পাড়ুকোন ও পুল্লেলা গোপীচন্দ। ভারতের মহিলা শাটলারদের মধ্যে একমাত্র সাইনা নেহওয়াল (Saina Nehwal) ২০১৫ সালে অল ইংল্যান্ডের ফাইনালে পৌঁছন। তবে তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি।

গত কয়েকমাসে অসাধারণ ফর্মে আছেন লক্ষ্য। এ বছরের জানুয়ারিতে প্রথমবার ইন্ডিয়া ওপেন (India Open) চ্যাম্পিয়ন হন তিনি। এরপর গত সপ্তাহেই জার্মান ওপেনের (German Open) ফাইনালে পৌঁছন তিনি। এবার তাঁর সামনে তৃতীয় ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি।

আজ সেমিফাইনালের শুরুটা দারুণভাবে করেন লক্ষ্য। প্রথম গেমে তিনি একসময় ১১-৭ এগিয়ে যান। এরপর তিনি আর প্রতিপক্ষকে কোনও সুযোগ দেননি। ২১-১৩ ফলে প্রথম গেম জিতে এগিয়ে যান এই ভারতীয় শাটলার।

গতবারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি অবশ্য প্রথমে গেম হেরে পিছিয়ে পড়েও দমে যাননি। দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফিরে আসেন তিনি। একসময় ১১-৩ ফলে এগিয়ে যান লি। ৫-১৬ ফলে পিছিয়ে থাকা অবস্থায় পরপর পাঁচ পয়েন্ট জিতে ম্যাচে ফেরার চেষ্টা করেন লক্ষ্য। তবে শেষপর্যন্ত ২১-১২ ফলে গেমটি জিতে নেন মালয়েশিয়ার শাটলার।

তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষপর্যন্ত আক্রমণাত্মক খেলার মাধ্যমে জয় ছিনিয়ে নেন লক্ষ্য। তাঁর পক্ষে এই গেমের ফল ২১-১৯।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget