এক্সপ্লোর

Indian Womens Cricket Team Coach: জাতীয় দলে বারবার বঞ্চিত! এবার হরমনপ্রীত-দীপ্তিদের দায়িত্ব পেতে পারেন

BCCI: সব কিছু ঠিকঠাক চললে ভারতের মহিলা ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে চলেছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার!

মুম্বই: তিনি ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের ওপর রান। ৩০ সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের হয়ে কোনওদিন খেলার সুযোগ পাননি। অনেকে মনে করেন, তাঁর মতো বঞ্চনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খুব একটা কাউকে হজম করতে হয়নি।

সেই অমল মুজুমদার (Amol Muzumdar) এবার বড় দায়িত্ব পেতে পারেন। সব কিছু ঠিকঠাক চললে ভারতের মহিলা ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে চলেছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) আগেই জানিয়েছিলেন যে, জুলাই মাসের মধ্যে ভারতীয় মহিলা দলের কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই অনুসারেই নিয়োগ পদ্ধতি শুরু হয়েছিল। তিন প্রাক্তন ক্রিকেটারের আবেদন নির্বাচনের চূড়ান্ত পর্বে পৌঁছেছিল। ইন্টারভিউয়ের মাধ্যমে কোচ হিসাবে তিনজন থেকে একজনকে নিয়োগপত্র দেওয়া হবে। তালিকায় ছিলেন ইংল্যান্ড মহিলা দলের বর্তমান প্রধান কোচ জন লুইস। সঙ্গে আবেদন করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমল মুজুমদার ও জাতীয় মহিলা দলের প্রাক্তন কোচ তুষার অরোঠে।

অশোক মলহোত্রর নেতৃত্বাধীন তিন সদস্যের উপদেষ্টা কমিটি তিন আবেদনকারীর ইন্টারভিউ নিয়েছেন। সূত্রের খবর, অমলকেই পছন্দ হয়েছে তাঁদের। আগামী ২ বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করা হতে পারে। 

গত ডিসেম্বরে রমেশ পওয়ারকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির অন্যতম কোচ করা হয়। তারপর থেকেই ভারতের মহিলা ক্রিকেট দল কোচ-হীন ছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে হৃষিকেশ কানিতকার ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছিলেন। কিন্তু হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মাদের হেড কোচ হওয়ার জন্য তিনি আবেদন করেননি। মুজুমদারের অভিজ্ঞতা উপদেষ্টা কমিটির সদস্যদের আকৃষ্ট করেছে। সূত্রের খবর, তাঁর প্রেজেন্টেশনও বেশ আকর্ষণীয় মনে হয়েছে তাঁদের। কীভাবে এগতে চান, তার নীল নকশা তুলে ধরেছেন অমল। আইপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলের সঙ্গেও কাজ করেছেন মুজুমদার।

সূত্রের খবর, ক্রিকেটারদের ফিটনেসে জোর দিতে চান অমল। পাশাপাশি চান সাপোর্ট স্টাফদের একটা শক্তিশালী গ্রুপ তৈরি করতে। ফিটনেস নিয়ে তাঁর মত প্রভাবিত করেছে উপদেষ্টা কমিটির সদস্যদের।

সব কিছু ঠিকঠাক চললে, কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অমলের নাম ভারতীয় মহিলা দলের কোচ হিসাবে ঘোষণা করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ABP Exclusive: প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়া লিগ খেলছেন, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনই সংকল্প স্বস্তিকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget