এক্সপ্লোর

কোহলিকে এবারও ঝামেলায় ফেলতে পারেন আন্ডারসন: ম্যাকগ্রা

লন্ডন: চার বছর আগে ভারতের ইংল্যান্ড সফরে সেভাবে ঝলসে উঠতে পারেনি বিরাট কোহলির ব্যাট। পরপর কয়েকটা ইন-সুইঙ্গার এবং তারপর এর সঙ্গে চতুর্থ স্ট্যাম্পে বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারি এবং ওই লেংথেই পঞ্চম স্ট্যাম্পে বল। ব্যাকফুটে খেললে এ ধরনের ডেলিভারি সামলানো খুবই মুশকিল। ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস আন্ডারসন গত চার বছর আগে কোহলিকে আটকে দিয়েছিলেন, এই ফর্মুলাতেই। এরফলে ভারতের পাঁচ টেস্টের সিরিজ জয়ের সম্ভাবনায় জোরাল আঘাত দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আগামী সিরিজে একই কৌশল ব্যবহার করে কোহলিকে ঝামেলায় ফেলতে পারেন ফর্মে থাকা ইংরেজ পেসার আন্ডারসন। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। এবারের পরিস্থিতি ভারতীয় দলের কাছে আরও কঠিন হতে পারে বলেও মনে করছেন তিনি। ম্যাকগ্রা বলেছেন, কোহলি এখন অনেক অভিজ্ঞ ক্রিকেটার। তিনি যে বেশ উঁচুমানেরই ক্রিকেটার, সে বিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু ইংল্যান্ডের পরিবেশ খুবই কঠিন। ছন্দে থাকা জিমি আন্ডারসনের মতো বোলারকে খেলা খুবই কঠিন কাজ। এর জন্য প্রচুর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে। কোহলি খুবই দক্ষ ক্রিকেটার। আমি ওই লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছি। চার বছর আগে ২০১৪-র সিরিজের ১০ ইনিংসের মধ্যে আন্ডারসন কোহলিকে চারবারই আউট করেছিলেন। অফ ও অফ স্ট্যাম্পে বাইরে বেরিয়ে যাওয়া বলে পরাস্ত করেছিলেন তিনি কোহলিকে। করিডর অফ আনসার্টেনিটি বলে পরিচিত ওই লেংথে বোলিং কোহলিকে খুবই সমস্যায় ফেলে দিয়েছিল। এমনটা নয় যে, আন্ডারসন ছাড়া ইংল্যান্ডের অন্য পেসারদের বিরুদ্ধে ভালো ব্যাট করেছিলেন। ওই সিরিজে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৩৯ রান। সবমিলিয়ে ওই সিরিজটা ভুলেই যেতে চাইবেন কোহলি। ম্যাকগ্রা বলেছেন, আগামী সিরিজে কোহলির ওপর নির্ভর করে থাকাটা খুবই বোকামি হবে। তিনি ব্যর্থ হলে ভারতের অন্য ব্যাটসম্যানদের চাপ সামলানোর ভূমিকা নিতে হবে। ম্যাকগ্রার কথায়, দলের সেরা ব্যাটসম্যান পারফর্ম করবে, এমন প্রত্যাশাটা অস্বাভাবিক নয়। কিন্তু এ ধরনের পরিস্থিতি দলের অন্য ব্যাটসম্যানদের কাছেও একটা সুযোগ এনে দেয়। ভারতীয় দলেও বেশ কয়েকজন দক্ষ প্লেয়ার রয়েছেন। কাজেই একজনের ওপর নির্ভর করলে ভারত ভুল করবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভূবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরার মতো স্পিডস্টাররা ছাপ ফেলবেন বলে আশাবাদী ম্যাকগ্রা। তিনি বলেছেন, ওদের বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। ইংল্যান্ডে এটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক জায়গায় বল ফেলতে পারলে, সেই বোলার সফল হবেন। বল নয়, বোলারদেরই যা করার করতে হবে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া একজন ফাস্ট বোলারের সবচেয়ে বড় গুণ বলেও মন্তব্য করেছেন তিনি। তিন ম্যাচের টি ২০ এবং সমসংখ্যাক ম্যাচের একদিনের সিরিজ দিয়ে ভারতের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১ আগস্ট থেকে।  

সেরা শিরোনাম

KKR Captain: কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
Avishek Sharma: অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
Ranji Trophy: ৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
Mumbai Indians: বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা
বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget