এক্সপ্লোর

ফাইনালে টস জিতলে আগে ব্যাটিং নিতে বলেছিলেন কুম্বলে, মানেননি কোহলি!

মুম্বই: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে বিরাট ধাক্কা ছিল। তার চেয়েও হয়ত বড় ধাক্কা কোচ হিসেবে অনিল কুম্বলের পদত্যাগ—যাকে ঘিরে ওঠে জোর বিতর্ক।

কানাঘুষো চলছিল যে, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কোচের না কি সম্পর্ক প্রায় আদা-কাঁচকলার। পদত্যাগের পর যাতে ঘৃতাহুতি দেন খোদ কুম্বলে। জানিয়ে দেন, অধিনায়কের তাঁর কোচিং স্টাইল ঠিক পছন্দ নয়।

সূত্রের খবর, কুম্বলে দলকে সেনাবাহিনীর মতো পরিচালনা করতেন বলে শোনা গিয়েছে। দলের কেউ কেউ আবার তাঁর এই শাসনের পদ্ধতিকে ‘স্বৈরাতান্ত্রিক’ বলে উল্লেখও করে থাকেন।

শোনা যায়, কেউ তাঁর নির্দেশ অমান্য করুক এটা একেবারে ‘জাম্বোর’ নাপসন্দ। যেমন, সব ক্রিকেটারদের কুম্বলে নির্দেশ দিয়েছিলেন, প্রতিদিন অন্তত ৫০টি ক্যাচ প্র্যাকটিস করতে।

কিন্তু, বহু ক্রিকেটার সেই কথা মানতেন না বলেই খবর। কোচের আরও নির্দেশ ছিল, জীবনধারা হতে হবে একেবারে শৃঙ্খলাবদ্ধ, ঠিক যেমনটা তিনি নিজে পালন করতেন।

কিন্তু, ভারতীয় দলের তরুণ প্রজন্ম সেই ধাঁচে বাঁধা পড়তে রাজি ছিলেন না। সেখান থেকেই কোচের বিরুদ্ধে অধিনায়ক থেকে শুরু করে দলের বিভিন্ন সদস্যের ‘জেহাদ’।

যা চরম আকার নেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শোনা যায়, গোটা টুর্নামেন্টে একটা কথাও হয়নি কোচ-অধিনায়কের। শুধু তাই নয়। ফাইনাল ম্যাচের আগে কোচের নির্দেশ অমান্য করার অভিযোগও ওঠে কোহলির বিরুদ্ধে।

টিম সূত্রে খবর, অধিনায়কের প্রতি কুম্বলের নির্দেশ ছিল, টসে জিতলে যেন প্রথম ব্যাটিং নেওয়া হয়। কিন্তু, কোহলি তা মানেননি। তিনি ফিল্ডিং নেন। বাকিটা ইতিহাস।

বোর্ড সূত্রে খবর, এখানেই বিষয়টি থেমে থাকেনি। ফাইনালে বিপর্যয়ের পর, ড্রেসিং রুমে গোটা দলকে তীব্র তিরস্কার করেন কোচ। যা দলের সদস্যরা ভালভাবে নেননি।

এক সূত্র বলেন, শিক্ষক যেমন স্কুলের বাচ্চাদের ভালর জন্য তাদের বকাবকি করেন, ঠিক তেমনই করেছেন কুম্বলে। তিনি সবসময় দলের ভাল চেয়েছিলেন। কিন্তু, কুম্বলের এই আচরণে ক্ষুব্ধ হয় দল।

ফলে, অচিরেই নিজে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কোচ কুম্বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget