এক্সপ্লোর

Indian Football: প্লেয়ারদের অনুরোধ রাখা হল না, ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ হলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ

India Womens Football Coach: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জাতীয় দলের প্লেয়াররা অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন যাতে থমাসকেই কোচের পদে বহাল রাখা হয়।

নয়াদিল্লি: প্লেয়ারদের অনুরোধ রাখা হল না। বদলে গেল ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ (Indian Womens Football Team Coach)। থমাস ডেনারবাইয়ের বদলে কোচ হলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ। গোকুলাম কেরালার কোচ হিসেবে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছিলেন অ্য়ান্থনি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জাতীয় দলের প্লেয়াররা অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন যাতে থমাসকেই কোচের পদে বহাল রাখা হয়। কিন্তু আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি সেই অনুরোধ রাখল না। 

২৭ বছরের অ্যান্ড্রুজ কখনও এর আগে জাতীয় দলের কোচিং করাননি। অন্যদিকে ৬৩ বছরের প্রাক্তন কোচ থমাস ২০১৯ সালে ভারতে এসেছিলেন বিশ্বকাপ খেলা দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে। ২০১৯ বিশ্বকাপে নাইজেরিয়া দলকে কোচিং করিয়েছিলেন তিনি। সুইডেন মহিলা ফুটবল দলেরও দায়িত্বে ছিলেন থমাস। বিজয়ন বলেন, ''ভারতের সিনিয়র মহিলা এবং অনূর্ধ্ব ১৬ জাতীয় দলের জন্য এটি একটি নতুন সূচনা, এবং আমি নিশ্চিত যে তাঁরা দারুণ কোচিং স্টাফেদের অধীনে খেলার সুযোগ পাবে। আমরা যে কোচেদের সুপারিশ করেছি, তাঁরা নিজেদের দলকে এগিয়ে নিয়ে যাবে। ভাল কাজ করবে, এমনটাই আশা রাখি।'' তিনি আরও বলেন, ''সিনিয়র মহিলা দল আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ AFC অলিম্পিক্স কোয়ালিফায়ার রাউন্ড ২ খেলবে। অন্য়দিকে ১ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হতে যাওয়া SAFF অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে আমাদের দল খেলবে। আমি নিশ্চিত যে দলগুলো সেই পর্যায়ে পারফর্ম করবে যা আমাদের গর্বিত করবে।''

এর আগে প্লেয়ারদের তরফে যে মেল করা হয়েছিল এআইএফএফকে, সেখানে লেখা হয়েছিল, ''সমগ্র সিনিয়র ভারতীয় মহিলা জাতীয় দলের পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি এই বছর অলিম্পিক বাছাইপর্বের ২য় রাউন্ডের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য অত্যন্ত অভিজ্ঞ হেড কোচ টমাস ডেনারবির দলের সঙ্গে থেকে যাওয়াটা দরকার। নতুন কোচ এলে তাঁর সময় লাগবে দলের সঙ্গে মানিয়ে নিতে। প্লেয়ারদের সঙ্গে মানিয়ে নিতে। খেলােয়াড়দের মানসিকতা বোঝারও একটা বিষয় থাকে। আর আমাদের হাতে সময় কম। তাই এই সবের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সে ব্যাঘাত ঘটতে পারে।'' যদিও প্লেয়ারদের অনুরোধ শেষ পর্যন্ত রাখা হল না। ঘরোয়া ফুটবলে সাফল্য পাওয়া অ্যান্থনি এখন জাতীয় দলের কোচ হিসেবে কতটা সাফল্য পান, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget