এক্সপ্লোর

Parth Salunkhe: বিশ্ব যুব তিরন্দাজিতে রিকার্ভ বিভাগে সোনা, ইতিহাস গড়লেন ভারতের পার্থ

Archery: তিরন্দাজিতে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসেবে জয় পেলেন পার্থ সালুনখে।

নয়াদিল্লি: তিরন্দাজিতে (Archery) ইতিহাস গড়লেন ভারতের পার্থ সালুনখে (Parth Salunkhe)। তিরন্দাজিতে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসেবে জয় পেলেন পার্থ সালুনখে। মহারাষ্ট্রের সাতারার ১৯ বছর বয়সী পার্থ গড়লেন নয়া নজির। অনূর্ধ্ব-২১ বিভাগে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ফাইনালে জিতলেন পার্থ। ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে দেন পার্থ। যুব তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার ভারতীয় তিরন্দাজরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সব মিলিয়ে ভারত ১১টি পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করল। যার মধ্যে উজ্জ্বলতম পারফরম্যান্স করলেন পার্থ।

আয়ার্ল্যান্ডের লিমরিকের ফাইনালে দুরন্ত ফর্মে ছিলেন ১৯ বছর বয়সী তিরন্দাজ। শীর্ষে থেকেই শেষ করেন পার্থ সালুনখে। ক্রমতালিকায় সাত নম্বরে থাকা সংগ ইনজুনের বিরুদ্ধে পাঁচ সেটের কঠিন লড়াই লড়েন তিনি। খেলার ফল পার্থের পক্ষে ৭-৩ (২৬-২৬, ২৫-২৮, ২৮-২৬, ২৯-২৬, ২৮-২৬)। এর ফলে প্রথম ভারতীয় হিসেবে যুব পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বিভাগে সোনা জিতে নজির গড়েন তিনি। পাশাপাশি অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলা রিকার্ভ বিভাগেও ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। পদক জেতেন ভূজা কৌর। চাইনিজ তাইপের সু-সিন-ইউকে হারিয়ে দেন ৭-১ পয়েন্টে (২৮-২৫, ২৭-২৭, ২৯-২৫, ৩০-২৬)।

টুর্নামেন্টে ভারত ছটি সোনা, একটি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক নিয়ে শেষ করেছে। ভারতের ইতিহাসে যা সেরা পারফরম্যান্স। ফলে পদক তালিকায় দক্ষিণ কোরিয়ার পিছনে দুই নম্বরে শেষ করেছে ভারতীয় দল। কোরিয়া ছটি সোনা এবং চারটি রুপো পেয়েছে। সালুনখে একটা সময়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কোরিয়ার প্রতিযোগী পরপর দুটি ১০ এবং তিনটি ৯ পয়েন্ট স্কোর করেন প্রথম ছটি তির ছুঁড়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

২০০৯ এবং ২০১১ সালে দীপিকা কুমারী এবং ২০১৯ এবং ২০২১ সালে কোমলিকা বারি ক্যাডেট এবং ইয়ুথ চ্যাম্পিয়ন হলেও রিকার্ভ বিভাগে তাঁরা জেতেননি। সেদিক থেকে নজির গড়লেন পার্থ সালুনখে।                                                                          

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget