এক্সপ্লোর

Argentina honour Maradona: বুকে মারাদোনার ছবি নিয়ে মাঠে মেসিরা, উন্মোচিত কিংবদন্তির মূর্তিও

ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর প্রথমবার মাঠে নামল আর্জেন্তিনা। কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন করেছিল আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন।

বুয়েনস আইরেস: ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর প্রথমবার মাঠে নামল আর্জেন্তিনা। কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন করেছিল আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন। চিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিওনেল মেসিরা প্রত্যেকে মাঠে প্রবেশ করলেন দিয়েগো মারাদোনার ১০ নম্বর জার্সি পরে। যে জার্সির বুকে মারাদোনার ছবি। সেই সঙ্গে মাদ্রেস দে সিউদাদ স্টেডিয়ামের বাইরে মারাদোনার পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হল।

গত বছর ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি মারাদোনা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে তাঁর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। যা নিয়ে এখনও তদন্ত চলছে। আঙুল উঠেছে চিকিৎসকদের দিকে। বিতর্কের মাঝেই বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে শ্রদ্ধা জানাল আর্জেন্তিনা। ম্যাচের আগে মারাদোনার ছবি-সহ বিশেষ জার্সি পরে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় মেসিদের। প্রত্যেকের জার্সির পিছনেই ১০ সংখ্যা লেখা ছিল, যা ছিল মারাদোনার জার্সির নম্বর। তবে যেহেতু এটি ফিফার প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল, তাই এই জার্সি পরে ম্যাচে নামতে দেওয়া হয়নি মেসিদের।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অবশ্য জিততে পারেনি আর্জেন্তিনা। এগিয়ে গেলেও শেষ পর্যন্ত চিলের সঙ্গে ড্র করেন মেসিরা। আর্জেন্তিনার সামনে কার্যত দুর্ভেদ্য হয়ে ওঠেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো। তাঁর দৃঢ়তাতেই ম্যাচটি ১-১ ড্র হয়। অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচান তিনি। পেনাল্টি থেকে আর্জেন্তিনাকে এগিয়ে নেন মেসি। আলেক্সিজ় স্যাঞ্চেজ় ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হয় ম্য়াচ। মেসির একটি ফ্রি কিক বারে লেগে প্রতিহত হয়।

প্রিয় মারাদোনাকে জয় উপহার দিতে না পারলেও তাকে অনুভব করার কথা জানালেন আর্জেন্তিনা অধিনায়ক। ম্যাচের পর মেসি বলেন, “মারাদোনা চলে যাওয়ার পর প্রথমবার দেশের হয়ে খেলতে নামলাম। তাই এই ম্যাচ সবদিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল। জানতাম যে, জাতীয় দল ওঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই দিয়েগো কোনওভাবে ম্যাচে হাজির থাকুক, সেটা চেয়েছিলাম।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget