এক্সপ্লোর

Argentina vs Croatia: আজ আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া প্রথম সেমিফাইনাল, জেনে নিন এই পাঁচটি বিষয়

Qatar World Cup: আর কোনওদিনও এই ২ জনকে হয়ত বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না। এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। 

দোহা: আজ কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার (Argentina) বিরুদ্ধে খেলতে নামছে ক্রোয়েশিয়া (Croatia)। নীল সাদা জার্সিতে লিওনেল মেসি হোক বা ক্রোয়েশিয়ার জার্সিতে লুকা মদ্রিচ (Luca Modric)। নিঃসন্দেহে এই ২ জনের কাছেই শেষ সুযোগ বিশ্বজয়ের। কারই এর পর আর কোনওদিনও এই ২ জনকে হয়ত বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না। এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। 

১. ২০১৮ সলে রাশিয়া বিশ্বকাপে ইংল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। পরে ফ্রান্সের বিরুদ্ধে ৪-২ গোলে হারতে হয়। ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ক্রোয়েটরা। 

২. লিওনেল মেসির এটাই হয়ত শেষ বিশ্বকাপ। বয়স ৩৫। মেসি এই মুহূর্তে তাঁর কেরিয়ারের সেরা মুহূর্তে নেই। কিন্তু এবারের টুর্নামেন্টে বেশ কিছু দুর্দান্ত মুভ, অ্যাসিস্ট ও ৪টি গোল করেছেন লিও। মারাদোনা বিশ্বকাপ জিতলেও মেসি এখনও এই ট্রফি ঘরে তুলতে পারেননি। তাঁর সঙ্গে যাঁর নাম সবসময় আলোচিত হয়, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়ত আর কোনওদিনই বিশ্বকাপ জিততে পারবেন না পর্তুগালের হয়ে। কিন্তু মেসির কাছে এখনও সুযোগ রয়েছে।

৩. ক্রোয়েশিয়া তাদের শেষ ২টো বিশ্বকাপে মোট চারবার পেনাল্টি শ্যুট আউট করেছে। আর চারটিতেই তারা জয় ছিনিয়ে নিয়েছে। এবারের বিশ্বকাপে প্রথমে জাপানের বিরুদ্ধে ৩-১ ব্য়বধানে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। ব্রাজিলের বিরুদ্ধে শেষ আটের ম্যাচে ৪-২ ব্য়বধানে জয় পেয়েছে ক্রোয়েশিয়া টাইব্রেকারে।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Fifa World Cup 2022) সেমিফাইনালে মার্কোস আকুনা ও গঞ্জালো মন্তিয়েলকে পাবে না আর্জেন্তিনা। জোড়া হলুদ কার্ড দেখে শেষ চারের ম্যাচের বাইরে দুই ফুটবলার। আলেহান্দ্রো পাপু গোমেজের গোড়ালির চোট এখনও সারেনি।

কিন্তু এই তিনজন বাদ দিয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কাদের খেলাবেন, সম্পূর্ণ ধোঁয়াশা রেখে দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর কথায়, দলের বাকি সকলেই সুযোগ পেতে পারেন ক্রোটদের বিরুদ্ধে।                               

সোমবার প্র্যাক্টিসে যে প্রথম দল খেলিয়েছেন স্কালোনি, সেই দলকে সাজিয়েছিলেন ৪-৪-২ ছকে। কারা রয়েছেন সেই দলে? এমিলিয়ানো মার্তিনেজ গোলকিপার। চার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস ত্যাগলিয়াফিকো। চার মিডফিল্ডার রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাঙ্খেল দি মারিয়া। আক্রমণে লিওনেল মেসি ও হুলিয়াল আলভারেজ।             

 

 
 

সেরা শিরোনাম

Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget