এক্সপ্লোর

Arnab Nandi Controversy: দলে সুযোগ না পেয়ে নির্বাচক-কোচকে গালিগালাজ! তোলপাড় বঙ্গ ক্রিকেট

Bengal Cricket Update: রঞ্জি ট্রফির সম্ভাব্য দলে সুযোগ পাননি অলরাউন্ডার অর্ণব নন্দী। কিন্তু সেই হতাশায় তিনি এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন যে, সকলে হতবাক হয়ে গিয়েছে।

কলকাতা: মোহিন্দর অমরনাথ (Mohinder Amarnath) জাতীয় দল থেকে বাদ পড়ে বলেছিলেন, নির্বাচকেরা ভাঁড়। নেতৃত্ব খুইয়ে বোর্ডের সঙ্গে মতানৈক্যের ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যা নিয়ে এখনও সরগরম ভারতীয় ক্রিকেট মহল।

কিন্তু অর্ণব নন্দী (Arnab Nandi) যা করলেন, তার কাছে বাকি সব নস্যি-সম!

আসন্ন রঞ্জি ট্রফির (Ranji Trophy) জন্য শুক্রবার ২৭ জনের সম্ভাব্য বাংলা দল ঘোষণা করেছে সিএবি। আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর থেকে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতি শিবির শুরু করে দেওয়ার কথা বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের। সেই দলে সুযোগ পাননি অলরাউন্ডার অর্ণব নন্দী। কিন্তু সেই হতাশায় তিনি এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন যে, সকলে হতবাক হয়ে গিয়েছে।

কী করেছেন অর্ণব? শুক্রবার রাতে তিনি নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে বাংলার প্রধান নির্বাচক শুভময় দাস ও বোলিং কোচ সৌরাশিস লাহিড়ীর নাম উল্লেখ করে অকথ্য গালিগালাজ লেখেন। দলে সুযোগ না পেয়ে প্রধান নির্বাচক ও সহকারী কোচকে এরকম ভাষায় আক্রমণ করা হচ্ছে, বাংলা তো বটেই, বিশ্ব ক্রিকেটে কেউ কোনওদিন দেখেছেন বা শুনেছেন কি না, মনে করতে পারছেন না। অর্ণবের স্টেটাসে বঙ্গ ক্রিকেট তোলপাড়। অনেকেই অলরাউন্ডারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

আরও পড়ুন: প্রখর বুদ্ধি, হারলে দোষারোপ করে না, অধিনায়ক রোহিতকে নিয়ে মুগ্ধ আইপিএলের সতীর্থ

দল থেকে বাদ পড়ার পর অর্ণবের অসন্তোষ প্রকাশ নতুন নয়। আগেও তিনি বিরূপ মন্তব্য করেছেন। কিন্তু তিনি যে এরকম কদর্য ভাষায় আক্রমণ করবেন, তা কল্পনাও করতে পারেননি কেউ। সিএবির সচিব তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি লাইভকে বললেন, 'ঘটনার কথা শুনেছি। এই পরিস্থিতিতে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে আমরা বৈঠকে বসব।' যুগ্ম-সচিব দেবব্রত দাস বলছেন, 'কড়া পদক্ষেপই করা হবে। নির্বাসিতও হতে পারে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'

এ ব্যাপারে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া কোনও মন্তব্য করতে চাননি। তবে ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি স্তম্ভিত। একজন সিনিয়র ক্রিকেটার, যাঁর কি না ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ-সহ ঘরোয়া ক্রিকেটে ১১০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, তিনি কীভাবে এরকম কাজ করেন, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না অভিষেক। সংস্থার নবগঠিত সংবিধান মেনে পদক্ষেপ করা হবে বলেও কর্তাদের জানিয়েছেন তিনি।

শুভময় ও সৌরাশিস, যাঁদেরকে আক্রমণ করেছেন অর্ণব, তাঁরা এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি। সিএবি তাঁদের সঙ্গেও কথা বলবে।

কয়েক বছর আগে রঞ্জি ট্রফিতে বাংলার হতশ্রী পারফরম্যান্সের পর অশোক ডিন্ডার 'দোকানে মাল নেই, শাটার খুলে রেখে কী হবে' মন্তব্যে শোরগোল পরে গিয়েছিল। বাংলার ক্রিকেটের সঙ্গে জড়িতরা বলছেন, ডিন্ডার মন্তব্য কখনওই অশালীন ছিল না। রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধাচারণও করেননি তিনি। অর্ণবের স্টেটাস সব মাত্রা অতিক্রম করে গিয়েছে বলেই মত সকলের।

পরে স্টেটাসটি মুছে দিয়েছেন অর্ণব। তবে কঠোর শাস্তি তিনি এড়াতে পারবেন কি না, সংশয় থাকছে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget